ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আজ বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup)। একদিকে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিজ্ঞতা বনাম তারুণ্যের এই মহারণে নজর থাকবে লিওনেল মেসি, লামিনে ইয়ামাল, রদ্রি, হুলিয়ান আলভারেজ, পেদ্রি, লাউতারো মার্তিনেজসহ একাধিক তারকার দিকে। ম্যাচের একাদশ, গোল, গুরুত্বপূর্ণ মুহূর্ত, পরিসংখ্যান এবং ট্রফি জয়ের লড়াইয়ের প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন Kolkata24x7-এর LIVE ব্লগে।
ম্যাচ রিপোর্ট পড়তে ক্লিক করুন: তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
03:34:01: সময় শেষ! বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।
03:28:48: আর্জেন্টিনার আক্রমণ। দুরপাল্লার শট, কিন্তু গোল হয়নি।
03:21:13: ফের গোলের সম্ভাবনা। কিন্তু না, অফসাইড স্পেনের।
03:14:24: ১০৫ মিনিটে গোলললললল………….. ফেরান তোরেস। ১-০ গোলে এগিয়ে স্পেন
03:08:47 : প্রথম ১৫ মিনিটের সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত ৩ মিনিট
03:07:05 : বদল আর্জেন্টিনার । জুলিয়ান আলভারেজের বদলে মার্কোস সেনেসি।
03:05:28 : খেলোয়াড় বদল স্পেনের , রদ্রি ও লাপার্তোর বদলে । এরিক গার্সিয়া ও ইবানিয়েস মাঠে।
02:48:16 : নির্ধারিত সময়ের খেলা শেষ। ফলাফল ০-০, ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে।
02:47:08 : ইয়ামালের ফ্রি-কিক। কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এমির।
02:43:02: লাল কার্ড দেখলেন এনজো ফার্নান্দেজ।
02:41:28: নিকো উইলিয়ামসের শট সেভ এমি মার্টিনেজের।
02:38:27: অতিরিক্ত ৪ মিনিট সময় সংযুক্ত ম্যাচ রেফারির তরফে।
02:35:14: গোলমুখী শট ফেরান তোরেসের। কিন্তু বল গোলে থাকেনি।
02:30:42: হলুদ কার্ড দেখলেন এনজো ফার্নান্দেজ।
02:25:21: খেলোয়াড় বদল স্পেনের। আলেহান্দ্রো বায়েনা ও ড্যানি ওলমোর বদলে মাঠে এলেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো। সুযোগ বুঝেই ঘন ঘন আক্রমণ লামিনে ইয়ামালদের। কিন্তু গোলের দেখা নেই।
02:21:34: খেলোয়াড় বদল আর্জেন্টিনার। ক্রিস্তিয়ান রোমেরো ও রদ্রেগো ডি পলের পরিবর্তে মাঠে আসেন সিমিওন ও ফাকুন্দো মেদিনা।
02:15:41: হাইড্রেশন ব্রেক।
02:14:50: ফেরান তোরেসের হেড। বল চলে গেল আর্জেন্টিনার গোলরক্ষকের হাতে।
02:13:22: জোড়া কর্নার থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি স্পেন।
02:12:02: ড্যানি ওলমোর শট। বল লাফিয়ে চলে গেল এমি মার্টিনেজের হাত থেকে। তবে গোল আসেনি।
02:11:30: খেলোয়াড় বদল স্পেনের৷ ফাবিয়ান রুইস ও মিকেল উগার্তের পরিবর্তে মাঠে এলেন পেদ্রি ও ফেরান তোরেস।
02:07:00 : ফের খেলোয়াড় বদল আর্জেন্টিনার , গন্সালো মন্তিয়েলের পরিবর্তে মাঠে এলেন নাউয়েল মোলিনা।
02:05:09: কর্নার। বল গোলে রাখতে পারেননি স্প্যানিশ ফুটবলাররা।
02:04:16: স্পেনের ঘন ঘন আক্রমণ। দাঁতে দাঁত চেপে পরিস্থিতি সামাল দিচ্ছেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা।
02:00:58: হলুদ কার্ড দেখলেন বদল হিসেবে মাঠে আসা পারদেস।
02:00:00: ফাউল ঘিরে হাতাহাতি দুই দলের ফুটবলারদের।
01:56:01: মেসির কর্নার। তবে বল লক্ষ্যে থাকেনি।
01:54:27: স্পেনের শট। কিন্তু বিপদ ঘটেনি।
01:53:41: শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
01:26:49: প্রথমার্ধ শেষ। আপাতত গোলশূন্য ফলাফল।
01:22:57: প্রথমার্ধে অতিরিক্ত সময় সংযুক্ত হল ৪ মিনিট।
01:21:22: খেলোয়াড় বদল আর্জেন্টিনার। লিসান্দ্রো মার্টিনেজকে তুলে ওটামেন্ডিকে নামালেন কোচ।
01:20:17: সাসেতার দুরন্ত শটটটট। সেকেন্ড পোস্টের বাইরে থেকে বল চলে গেল বাইরে।
01:18:16: সুযোগ বুঝে বক্সে ঢুকে মাটি ঘেঁষা শট মিকেল উগার্তের। বিপদ ঘটেনি। ফাউল। হলুদ কার্ড দেখলেন লিসান্দ্রো মার্টিনেজ।
01:14:48 : উইং থেকে দুরন্ত রান সাসেতার। যদিও আটকে যেতে হল আর্জেন্টিনার রক্ষণে।
01:11:47: আক্রমণে চাপ বাড়াচ্ছে স্পেন।
01:05:29: খেলা শুরু
01:02:20: আপাতত বিরতিহাইড্রেশন ব্রেক
01:00:03: কর্নার স্পেনের। অনায়াসেই বল নিয়ন্ত্রণে আর্জেন্টাইন গোলরক্ষকের।
00:58:21 : আক্রমণে উঠে আসছিল আর্জেন্টিনা। কিন্তু অফসাইড।
00:54:46: ফ্রি-কিক আর্জেন্টিনার। কিন্তু সুযোগ নষ্ট। প্রতি আক্রমণে ইয়ামাল উঠে আসলেও এমির দৌলতে বল বিপদ মুক্ত।
00:51:54 : ড্যানি ওলমোকে ফাউল ম্যাকালিস্টারের।
00:48:13 : স্পেনের পাসিং ফুটবলে কিছুটা চাপে আর্জেন্টিনা। ড্যানি ওলমো আক্রমণে উঠে আসলেন। তবে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিলেন রোমেরো।
00:43:48 : দুরন্ত পাসিং খেলে পুনরায় আক্রমনে উঠে আসার চেষ্টা স্পেনের। তবে আটকে যেতে হল আর্জেন্টিনার রক্ষণভাগে।
00:42:58 : স্পেনের ঘন ঘন আক্রমণ। উইং থেকে উঠে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েছিলেন ইয়ামাল। কিনা না বল বিপদ মুক্ত করেন এমি মার্টিনেজ।
00:41:12: কিনা না প্রতিপক্ষের মিডফিল্ডারের কাছে আটকে গেলেন ম্যাকালিস্টার
00:39:35 : শুরু হয়ে গেল খেলা। আক্রমণে উঠছে আর্জেন্টিনা। মাঝমাঠে দুরন্ত পাসিং ফুটবল আর্জেন্টাইন ফুটবলারদের।
00:34:20 : একনজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা এবং স্পেনের প্রথম একাদশ।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ,ক্রিস্তিয়ান রোমেরো,গনসালো মন্তিয়েল, নিকোলাস গঞ্জালেস, আলেক্সিস ম্যাকালিস্টার, এনসো ফার্নান্দেজ, রোদ্রিগো দে পোল, জুলিয়ান আলভারেজ এবং অধিনায়ক লিওনেল মেসি।
স্পেন : উনাই মেন্দিবিল, পেদ্রো পোরো, পাউ পারদেস, এমেরিক লাপার্তো, মার্ক সাসেতা, রদ্রি, দানি ওলমো, ফাবিয়ান রুইস, লামিনে ইয়ামাল, মিকেল উগার্তে, আলেহান্দ্রো বায়েনা।
00:29:00: চার বছরের অপেক্ষার অবসান। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং স্পেন।
আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিওনেল মেসি ও তাঁর দল। অন্যদিকে, স্পেনের লক্ষ্য ২০১০ সালের পর আবার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।
মেসির সামনে নতুন ইতিহাস
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারলে ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা নতুন অধ্যায় লিখবে।
স্পেনের লক্ষ্য ১৬ বছরের অপেক্ষার অবসান
লুইস দে লা ফুয়েন্তের স্পেনও দুরন্ত ফুটবল খেলেই ফাইনালে উঠেছে। দ্রুত পাসিং, বল দখলে আধিপত্য এবং তরুণ-অভিজ্ঞ ফুটবলারদের মেলবন্ধনে তারা আবার বিশ্বসেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছে।
নজর থাকবে যাদের দিকে
আর্জেন্টিনা: লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ
স্পেন: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি, মিকেল মেরিনো
বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এই মহারণের দিকে। একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল, অন্যদিকে স্পেনের নতুন প্রজন্মের সোনালি অধ্যায় লেখার সুযোগ, সব মিলিয়ে জমে উঠেছে ২০২৬ বিশ্বকাপের শেষ লড়াই।





