আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা প্রাক্তন পাক অধিনায়কের

সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার। রবিবার আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি। প্রায় ২ দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন। তাঁর অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছে পাকিস্তান। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sarfaraz-ahmed-retires-international-cricket-former-pakistan-captain

সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার। রবিবার আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন তিনি। প্রায় ২ দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন। তাঁর অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছে পাকিস্তান। শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের হয়ে ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। পাকিস্তানের বয়সভিত্তিক দলে কোচের ভূমিকাও পালন করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বিষয়ে জানিয়েছেন সরফরাজ আহমেদ। তিনি জানিয়েছেন, “পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবথেকে গর্বের অধ্যায়। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিশ্বকাপ জয় থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, পাক জার্সিতে প্রতিটা মুহূর্তই আমার কাছে খুবই স্পেশাল। পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া আমার কাছে স্বপ্নপূরণ। আমি সব সময় সাহসী ক্রিকেট খেলতে চেয়েছি। বাবর আজম, ফখর জামান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদির ম্যাচউইনার আমার নেতৃত্বে তৈরি হয়েছে, এটাই আমার কাছে গর্বের।“

   

পাকিস্তানের হয়ে ৫৪ টি টেস্ট, ১১৭ টি ওয়ানডে ও ৬১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সরফরাজ আহমেদ। ৩ ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৬১৬৪ রান। ৬ টি শতরান ও ৩৫ টি অর্ধশতরান করেছেন। ক্যাচ ধরেছেন ৩১৫ টি। স্টাম্প করেছেন ৫৬ টি। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। সেখানে ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান সরফরাজ। পাক বোর্ডের নির্বাচন কমিটিতেও যুক্ত রয়েছেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google