মাল্লপুরম এখন অতীত, নিজের দেশের ক্লাবেই ফিরলেন রয় কৃষ্ণা

ভারতের ক্লাব ফুটবলের সঙ্গে বেশ কিছু বছর ধরেই যুক্ত ছিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে দলে যোগদান করার মধ্য দিয়ে ভারতে আগমন ঘটেছিল ফিজির এই ফরোয়ার্ডের। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Roy Krishna Odisha FC

ভারতের ক্লাব ফুটবলের সঙ্গে বেশ কিছু বছর ধরেই যুক্ত ছিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। একটা সময় এটিকে দলে যোগদান করার মধ্য দিয়ে ভারতে আগমন ঘটেছিল ফিজির এই ফরোয়ার্ডের। তারপর ম্যাচ যত এগিয়েছে কলকাতার ফুটবলপ্রেমীদের নয়নের মনি হয়ে ওঠে ছিলেন তিনি। বলতে গেলে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন সর্বদা। গোল করার পাশাপাশি সতীর্থদের গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। সময় বদলে মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে এটিকের। সেবারও যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল রয় কৃষ্ণকে। কলকাতার বুকে ট্রফি জয়ের স্বাদ গ্ৰহনের পর অন্যত্র চলে যেতে হয়েছিল তাঁকে।

যোগদান করেছিলেন সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিতে। সেখানে ও নিজের অস্তিত্ব জানান দিয়ে গিয়েছেন সর্বদা। আইএসএল ফাইনালে তাঁর বিষ হেডেই এগিয়ে গিয়েছিল দল। নিজের দলকে সমতায় ফেরানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই হাইপ্রোফাইল তারকার। যদিও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছিল ফাইনাল। কিন্তু শেষ কয়েক মরসুম ধরেই জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসির জার্সিতে খেলছিলেন সাঁইত্রিশ বছরের এই ফুটবলার। তবে বয়স বাড়লে ও উপযুক্ত সময়ে তিনি যে জ্বলে উঠতে পারেন সেটা প্রমাণ করেছেন একাধিকবার। তবে পরবর্তীতে এসিএল ইনজুরি চাপে ফেলে দিয়েছিল তাঁকে। চোট এতটাই গুরুতর ছিল যে গোটা সিজনের জন্য ছিটকে যেতে হয়েছিল দলের এই ভরসাযোগ্য ফরোয়ার্ডকে।

   

তাঁর অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের আক্রমণভাগে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন মরসুমে আদৌ তাকে দলে রাখা হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল জোর বিতর্ক। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয় জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। পরবর্তীতে তিনি যোগদান করেছিলেন সুপার লিগ কেরালার ফুটবল দল মাল্লপুরমে। এবারের এই মরসুমে দলের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচ। কিন্তু নতুন সিজনে আদৌ তিনি দলে থাকবেন কিনা সেই নিয়ে উঠে আসতে শুরু করেছিল নানা তথ্য। সেই জল্পনার অবসান ঘটে গিয়েছে ইতিমধ্যেই।

মাল্লপুরমকে বিদায় জানিয়ে এবার তিনি যোগ দিতে চলেছেন বুলা এফসিতে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার নিজের দেশের ফুটবল ক্লাবেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রয়। গত ২০১৯ সালে দলের জনি ওয়ারেন খেতাবের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা ছিল এই তারকা ফুটবলারের। তাঁকে ফিরিয়েই নিজেদের সেরা ছন্দে থাকতে চায় বুলা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google