এই ব্রাজিলিয়ান উইংগার’কে দলে নিয়ে চমক দিল Rajasthan United

ব্রাজিলের উইংগার Sérgio Barboza da Silva Júnior কে দলে নিয়ে চমক দিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। রিও ডি জেনেইরোতে জন্মগ্রহণ করা এই ফুটবলার তার সিনিয়র কেরিয়ার শুরু করেন ...

By Rana Das

Published:

Follow Us
Sergio Barboza JR

ব্রাজিলের উইংগার Sérgio Barboza da Silva Júnior কে দলে নিয়ে চমক দিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। রিও ডি জেনেইরোতে জন্মগ্রহণ করা এই ফুটবলার তার সিনিয়র কেরিয়ার শুরু করেন কোস্টারিকার লিগে খেলার মধ্যে দিয়ে,২০১৫ সালে সেখানকার লিমন ক্লাবে যোগদান করেন তিনি।

ব্রাজিলের বিখ‍্যাত ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর অনূর্ধ ২০ দলের হয়ে খেলেছিলেন তিনি, যদিও সেখানকার সিনিয়র স্কোয়াডে খেলার সুযোগ পাননি কখনও।২০১৩ তে ব্রাজিলের ক্লাব ওলারিয়া’তে দুই বছরের চুক্তি করেন।২০১৫’র মাঝামাঝি সময় তিনি ওলারিয়া’তে যোগদান করেন তিনি।পরবর্তী সময়ে আরও বিভিন্ন দেশের লিগ ফুটবলে খেলার প‍র ২০১৯ সালে মিনার্ভা পঞ্জাবের হয়ে খেলেছিলেন এই ব্রাজিলের উইংগার।ভারতে গত বছর নতুন ক্লাব দিল্লি এফসি’র হয়ে খেলেছিলেন,এবার আসন্ন মরশুমে তাকে রাজস্থানের হয়ে খেলতে দেখা যাবে।

   

এছাড়াও,এর আগে Bektur Amangeldiev- কে দলে নিয়ে চমক দিয়েছে রাজস্থান ইউনাইটেড।সূত্রের খবর অনুযায়ী তিনি এক বছরের চুক্তিতে এই ক্লাবে যোগ দিয়েছেন। সামনে ডুরান্ড কাপ,তাই এইমুহুর্তে দলগঠনে বিশেষ নজর দিচ্ছে রাজস্থান ইউনাইটেড।এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করবে Bektur।

কিরঘিজস্থানের এই ডিফেন্সিভ মিডফিল্ডার D-Manas Bishkek – এ নিজের কেরিয়ার শুরু করেন,সেখানে ২ বছর খেলার পর তিনি যোগদেন Abdysh-Ata II ক্লাবে। এরপর ২০১৯ সালে Kaganat – এ। ২০২২ সালে জানুয়ারি মাসে Dordoi Bishkek – এ খেলেছিলেন তিনি।

দলের মিডফিল্ড’কে শক্তিশালী করতে এই ফুটবলার’কে নিয়েছে রাজস্থান।এখনও অবধি মোট ৩৭ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি।এরমধ্যে ২ টো গোল’ও করেছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google