Qatar WC: বিশ্বকাপের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেসির সোনালি রঙের জোড়া বুট!

সৌদি আরবের কাছে হারের দুঃখ মেক্সিকোর ম্যাচে খানিকটা পূরণ করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদির কাছে ২-১ গোলে হারের পর গত শনিবার মেক্সিকোক ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সৌদি আরবের কাছে হারের দুঃখ মেক্সিকোর ম্যাচে খানিকটা পূরণ করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সৌদির কাছে ২-১ গোলে হারের পর গত শনিবার মেক্সিকোক ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে সেই চেনা মেসিকেই দেখেছে ফুটবল বিশ্ব(QATAR WC)। আর এহেন আবহে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু মেসির বুটজোড়া নিয়ে৷ সোনালি রঙের ওই বুটজোড়া নজর কেড়ে নিয়েছে তামাম আর্জেন্টিনা ভক্তকুল।

UEFA তাদের ইন্সস্টাগ্রামে লিওনেল মেসির সোনালি বুটজোড়ার ছবি পোস্ট করে। আসলে মেসির ওই বুটে রয়েছে মেসির জন্ম তারিখ ও ৩ সন্তানের নাম। ডান বুটে রয়েছে থিয়োগো ও মাতেওর নাম- জন্মতারিখ এবং বাঁ বুটে রয়েছে মেসির কনিষ্ঠ পুত্র সিরোর নাম- জন্মতারিখ৷ সেই সঙ্গে সেখানে লেখা ‘আন্তো। যা মেসির স্ত্রী আন্তোনেল্লার শর্ট নাম৷ এছাড়াও দুটি জুতোয় লেখা ’10’। মেসির জার্সির নম্বরও ১০। তাঁর জার্সির নম্বরের মতোই। বাঁ জুতোয় অ্যাডিডাস এবং ডান জুতোয় ব্যক্তিগত ব্র্যান্ডের লোগোর ছাপা সোনালি রঙের বুটে সাদা ও নীলের ছোঁয়াও রয়েছে।

   

লিওনেল মেসি এখন দিয়েগো মারাদোনার সমান বিশ্বকাপে আট গোলের মালিক৷ দুজনই সমান ২১ ম্যাচ খেলে ৮ গোলের মালিক। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ দশ গোল দিয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্ততা৷চলতি বিশ্বকাপ শেষ হলেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে পারেন লিওনেল মেসি। বর্তমান ক্লাব পিএসজি-র সঙ্গে চুক্তি শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যে কোনও ক্লাবে সই করতে আর বাধা থাকবে না। তবে পিএসজি সঙ্গে তাঁর আরও এক মরশুম চুক্তি বাড়তেও পারে বলে খবর। অন্যদিকে মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার জানিয়েছেন, এমএলএস-এর ইন্টার মিয়ামি মেসিকে সই করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।