বিশ্বকাপের ফাইনালের দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু পৃথ্বীর

সোহিনী পোড়েল, কলকাতা: ৮ মার্চ রবিবার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। এই উত্তেজনার মাঝে সুখবর শোনালেন ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
prithvi-shaw-engagement-with-akriti-agarwal-on-t20-world-cup-final-day

সোহিনী পোড়েল, কলকাতা: ৮ মার্চ রবিবার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। এই উত্তেজনার মাঝে সুখবর শোনালেন ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। দীর্ঘদিনের বান্ধবী আকৃতি আগরওয়ালের সঙ্গে বাগদান সারলেন পৃথ্বী। বন্ধু অর্জুন তেণ্ডুলকরের বিয়ের পর তিনিও বিবাহিত জীবনে একধাপ পা রাখলেন। তাঁদের বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুগামীরা।

গত বছর গণেশ চতুর্থী পালনের সময় আকৃতির সঙ্গে পৃথ্বী শয়ের ভালোবাসার সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। বিশ্বকাপের ফাইনালের দিনই বাগদান সেরে ফেললেন পৃথ্বী শ। তাঁদের বাগদানের বেশকিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা এবং লালের কম্বিনেশনে লেহেঙ্গা পড়েছেন আকৃতি আগরওয়াল। হালকা গয়না এবং হালকা মেকআপ। পৃথ্বী শয়ের পরনে সাদা রংয়ের শেরওয়ানি। ছবির ভারতীয় ব্যাটার ক্যাপশনে লিখেছেন, “মাঠে ছক্কা মারা থেকে মাঠের বাইরে আজীবনের সঙ্গী। তুমি আমার পারফেক্ট ইনিংস।“ বন্ধু অর্জুন তেণ্ডুলকরের বিয়েতে আকৃতিকে নিয়ে গিয়েছিলেন তিনি।

   

আকৃতি আগরওয়াল পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইউটিউবে তাঁর ৮৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ইন্সটাগ্রামে ৩ লক্ষেরও বেশি ফলোয়ার। বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। একটা সময় শচীন তেণ্ডুলকরের সঙ্গে পৃথ্বীর তুলনা করা হত। কিন্তু এখন সে সব অতীত। হিরো থেকে যেন জিরো হয়ে গিয়েছেন। সম্প্রতি এক মহিলাকে শ্লীলতাহানির মামলাতে নাম জড়িয়ে ছিল পৃথ্বীর। এমনকি আইপিএলেও অবিক্রীত ছিলেন। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আইপিএলে দল পেয়েছেন পৃথ্বী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।