CFL: কলকাতা ফুটবল লিগে বড় দায়িত্ব পেলেন প্রশান্ত চক্রবর্তী

বাঙালির ফুটবলের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব প্রশান্ত চক্রবর্তী (Prasanta Chakraborty)। আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL) জন্য বড় দায়িত্ব পেয়েছেন তিনি। এরিয়ান ক্লাব (Aryan FC) তাঁকে নতুন দায়িত্ব প্রদান করেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
prasanta chakraborty appoint as aryan fc td for cfl 2024

বাঙালির ফুটবলের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব প্রশান্ত চক্রবর্তী (Prasanta Chakraborty)। আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL) জন্য বড় দায়িত্ব পেয়েছেন তিনি। এরিয়ান ক্লাব (Aryan FC) তাঁকে নতুন দায়িত্ব প্রদান করেছে।

CFL: এরিয়ানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান দেবত্তম

   

আসন্ন কলকাতা ফুটবল লিগে সাইড লাইনের ধারে উপস্থিত থাকবেন প্রশান্ত চক্রবর্তী। এরিয়ান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছেন তিনি। ফুটবলারদের টেকনিক সংক্রান্ত সমস্ত বিষয় দেখভাল করলেন প্রশান্ত। ক্লাবের ফুটবল সংক্রান্ত উন্নয়নের জন্য এরিয়ান তাঁকে দায়িত্ব প্রদান করেছে।

জুনিয়র ফুটবলারদের নিয়ে কাজ করার ব্যাপারে যথেষ্ট সুনাম রয়েছে প্রশান্ত চক্রবর্তী। ময়দানের অনেক সিনিয়র ফুটবলার এখনও প্রশান্ত চক্রবর্তীর কথা বলেন। জুনিয়র ফুটবলার ডেভেলপমেন্টের জন্য প্রশান্ত চক্রবর্তী যথাযথ প্রশিক্ষক।

এরিয়ান ক্লাব ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। এখন সময় এই ক্লাবেই খেলেই ভারতীয় ফুটবলে উঠে এসেছিলেন একাধিক ফুটবলার। প্রসূন ব্যানার্জী, গৌতম সরকার, বলাই দে, পিকে ব্যানার্জী, সাহু মেওয়ালাল সহ একাধিক কিংবদন্তি খেলেছেন এরিয়ান ক্লাবের হয়ে।

East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানাল ‘ক্যাপ্টেন’

কলকাতা ফুটবল লিগের অন্যতম গুরুত্বপূর্ণ দল এই এরিয়ান ক্লাব। বড় ক্লাবগুলোর বিরুদ্ধে বরাবর শক্ত গাঁট। এবারেও স্কোয়াডে রয়েছেন একাধিক ফুটবল প্রতিভা। প্রশান্ত চক্রবর্তীর প্রশিক্ষণে খেলে আরও ক্ষুরধার হয়ে উঠতে পারে তাদের পারফরম্যান্স।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google