CFL: এরিয়ানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান দেবত্তম

বাংলার ফুটবলের সাপ্লাই লাইন বলা হতো এরিয়ান ক্লাবকে। এরিয়ান ক্লাব থেকে উঠে এসেছেন বহু নামকরা ফুটবলার। এবার এই ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগে (CFL) নিজেকে প্রমাণ করতে চাইছেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
CFL 1 Debottom Kar

বাংলার ফুটবলের সাপ্লাই লাইন বলা হতো এরিয়ান ক্লাবকে। এরিয়ান ক্লাব থেকে উঠে এসেছেন বহু নামকরা ফুটবলার। এবার এই ক্লাবের হয়ে কলকাতা ফুটবল লিগে (CFL) নিজেকে প্রমাণ করতে চাইছেন দেবত্তম কর (Debottom Kar)।

Souvik Das: দুই রাজ্যের লিগ সেরা, জিতেছেন আই লিগ, কলকাতায় তবু ‘অচেনা’ সৌভিক

   

আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে এরিয়ান ক্লাবের হয়ে খেলবেন দেবত্তম কর। লিভারপুলের তারকা ফুটবলার ট্রেন্ট অ্যালেকজাণ্ডার আরলোন্ডের ভক্ত দেবত্তম কর। নিজেও খেলেন সাইড ব্যাক পজিশনে। মূলত রাইট ব্যাকের ফুটবলার হলেও দলের প্রয়োজনে দুই প্রান্তেই খেলতে পারেন।

কলকাতা ফুটবল লিগে আগেও খেলেছেন দেবত্তম কর। ২০২২ সালে প্রথম ডিভিশন খেলেছিলেন চাঁদনী স্পোর্টিং ক্লাবের হয়ে. এরপর কলকাতা প্রিমিয়ার ডিভিশন খেলেছেন ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে। কিংবদন্তি জামশেদ নাসিরির কোচিংয়ে খেলেছেন দেবত্তম।

East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানাল ‘ক্যাপ্টেন’

কলকাতার ফুটবল মাঠে কীভাবে উঠে এলেন দেবত্তম কর? তিনি জানিয়েছেন, “আমার জেঠু কলকাতায় ফুটবল শেখাতে নিয়ে আসতেন। সেই থেকে আমার ফুটবল শেখা। তারপর অভিষেক দাস আমাকে খুব সাহায্য করেছেন। ভারতের হয়ে খেলার ইচ্ছা রয়েছে। তবে আপাতত আনার ফোকাস কলকাতা ফুটবল লিগ। এরিয়ানের হয়ে খেলে দেখিয়ে দিতে চাই, আমিও কিছু করে দেখাতে পারি।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google