Gaurav Bora: বাইচুংয়ের ফুটবল স্কুলের গৌরবকে নিয়ে বিরাট চমক দিল নর্থইস্ট ইউনাইটেড

ভারতীয় সেন্টার -ব‍্যাক গৌরব বোরাকে (Gaurav Bora) দলে নিল নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। মার্কো বুলবুলের স্কোয়াডের আসন্ন আইএসএলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন এই গুয়াহাটি’র এই ফুটবলার। ফুটবলের জন্যে ...

By Rana Das

Published:

Follow Us
Gaurav Bora

ভারতীয় সেন্টার -ব‍্যাক গৌরব বোরাকে (Gaurav Bora) দলে নিল নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। মার্কো বুলবুলের স্কোয়াডের আসন্ন আইএসএলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন এই গুয়াহাটি’র এই ফুটবলার।

ফুটবলের জন্যে খুব ছোটোবেলায় দিল্লি গেছিলেন গৌরব বোরা। ভর্তি হন বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলে।সেখানে ভালো পারফরম্যান্স দিয়ে তিনি সুযোগ করে নেন দিল্লির অনূর্ধ – ১৬ দলে।গৌরবের উপর নজর পরে পুনে সিটি এফসি’র।এরপর তাকে ট্রায়ালে ডাকেন তারা।এবং সেখানে নজর কেড়ে তিনি সুযোগ পান পুনে সিটি এফসি’র অ্যাকাডেমি’তে।

   

২০১৭ সালে আইলিগের ক্লাব চেন্নাই সিটি এফসি’তে লোনে যোগ দেন গৌরব।সেই বছর ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য আরো এক বছরের জন্য তাকে লোনে দলে রেখে দেয় চেন্নাই।এরপর আকবর নাওয়াসের কোচিংয়ে গৌরব’কে ডিফেন্সে খেলতে দেখা যায়।

২০১৯ সালে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে জোড়া গোল করে গৌরব’ প্রথম বার চেন্নাই সিটি এফসি’কে আইলিগ জয়ের স্বাদ এনে দেয়।এক’ই বছরে আইএসএলের ক্লাব ওডিশা এফসি’তে যোগদান করেন এই ফুটবলার।তারপর তিন মরশুমে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ৪১ টা ম‍্যাচ খেলেছিলেন তিনি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google