ইন্দোনেশিয়ার পথে নোয়া সাদাউ? প্রবল সম্ভাবনা

শেষ কিছু মরসুম ধরে আইএসএলে খেলে আসছেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। এফসি গোয়াতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই মরোক্কান ফুটবলার। সেখান থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Noah Sadaoui

শেষ কিছু মরসুম ধরে আইএসএলে খেলে আসছেন নোয়া সাদাউ (Noah Sadaoui)। এফসি গোয়াতে যোগদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন এই মরোক্কান ফুটবলার। সেখান থেকেই ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন এই তারকা। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে ব্যাপক শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। একাধিকবার দলের হয়ে গোল ও করেছিলেন নোয়া।
তবে চূড়ান্ত সাফল্য না আসলেও মরোক্কোর এই ফুটবলারের উপর যথেষ্ট ভরসা রাখে ম্যানেজমেন্ট। যারফলে এই সিজনে ও তিনি খেলছেন কেরালা ব্লাস্টার্সে।

বলাবাহুল্য, এবারের এই সুপার কাপে দলের জয়ের ক্ষেত্রে ব্যাপক সক্রিয়তা থেকেছে এই লেফট উইঙ্গারের। সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হওয়ার দরুন দল পরবর্তী রাউন্ডে যেতে না পারলেও সেই হতাশা কাটিয়ে পরবর্তী টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দেশের প্রথম সারির এই ফুটবল ক্লাব। কিন্তু কবে থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট। সেই উত্তর এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। একটা সময় ক্লাব জোটের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বৈঠকে জট খোলার ইঙ্গিত মিললে ও পরবর্তীতে তা এগোয়নি বেশিদূর।

   

যারফলে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আদ্রিয়ান লুনার পর এবার কেরালা ব্লাস্টার্স থেকে অন্যত্র খেলতে যেতে পারেন দলের তারকা ফুটবলার নোয়া সাদাউ। হ্যাঁ ঠিকই শুনেছেন। সেক্ষেত্রে তাঁর গন্তব্য হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়ার ফুটবল লিগ। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে তাঁকে নিয়ে নাকি ইতিমধ্যেই আগ্ৰহ দেখিয়ে ফেলেছে সেই লিগের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত তিনি ভারত ছাড়লে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google