Paris Olympics: অপ্রত্যাশিত পরাজয়, চোটের কবলে নিশা দাহিয়া

কাজে এল না লড়াই। সোমবার প্যারিস অলিম্পিকে ( Paris Olympics ) মহিলাদের ফ্রি-স্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিলেন নিশা দাহিয়া (Nisha Dahiya)। প্রতিপক্ষ হিসেবে ছিল উত্তর কোরিয়ার পাক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Paris Olympics, Nisha Dahiya

কাজে এল না লড়াই। সোমবার প্যারিস অলিম্পিকে ( Paris Olympics ) মহিলাদের ফ্রি-স্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেমেছিলেন নিশা দাহিয়া (Nisha Dahiya)। প্রতিপক্ষ হিসেবে ছিল উত্তর কোরিয়ার পাক সল গুম। তবে প্রথম থেকেই পাল্লা ভারী ছিল নিশার। সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাপকভাবে এগিয়ে গিয়েছিলেন দেশের এই মহিলা কুস্তিগির।

কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাতে চোট পাওয়ার পর থেকেই বদলে যায় গোটা সমীকরণ। একটা সময় আগ্ৰাসী মনোভাব নিয়ে ৮-১ ব্যবধানে এগিয়ে থাকলেও চোট সমস্যার দরুন সেটা ধরে রাখা সম্ভব হয়নি। টাইম আউটে ব্যান্ডেজ করিয়ে ম্যাটে ফিরলেও আর সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি নিশা।

   

বরং সেই সুযোগ কাজে লাগিয়েই পয়েন্ট তুলে নিতে শুরু করেন প্রতিপক্ষের কুস্তিগির। তবুও ৮-২ ব্যবধানে এগিয়ে থাকলেও চোটের প্রভাব আন্দাজ করতে পেরেছিলেন এই ভারতীয় কুস্তিগির। এরপরে ও নিজের সবটা উজাড় করে লড়াই চালিয়ে যান নিশা। কিন্তু ততক্ষণে ৮-৮ স্কোরলাইন করে ফেলেছেন সল গুম।

ফের বিরতি। আবার একদফা শুশ্রূষা। তারপর হার না মানার লড়াই। কিন্তু আর ম্যাচে ফিরতে পারলেন না নিশা দাহিয়া। শেষ ১০-৮ ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিলেন কোরিয়ান কুস্তিগির।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google