ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও একটা ক্লাবকে হারাল Neroca FC

আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে আপাতত ক্লাব ফুটবলে বিরতি। ইন্ডিয়ান সুপার লিগ ইতিমধ্যে শুরু হয়েছে। এখন সাময়িক বিশ্রাম। তবে সবাই বিশ্রাম করার মেজাজে নেই। বরং উৎসবের মধ্যেও…

Neroca FC

আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে আপাতত ক্লাব ফুটবলে বিরতি। ইন্ডিয়ান সুপার লিগ ইতিমধ্যে শুরু হয়েছে। এখন সাময়িক বিশ্রাম। তবে সবাই বিশ্রাম করার মেজাজে নেই। বরং উৎসবের মধ্যেও চলছে অনুশীলন, চলছে প্রস্তুতি ম্যাচ খেলার পর্ব।

খেলার নিরিখে ইন্ডিয়ান সুপার লীগ ও আই লীগের মধ্যে ব্যবধান ক্রমে কমে আসছে বলে অনেকে মনে করছেন।  ISL এর দলগুলোকে জোর লড়াই দেওয়ার মতো ক্ষমতা রাখছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টের দলগুলো। আই লীগের অন্যতম ক্লাব Neroca FC নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে কলকাতায়। ইতিমধ্যে একাধিক ম্যাচ তারা খেলেছে তিলোত্তমায়।

Advertisements

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল Neroca। ইস্টবেঙ্গল হারলেও ভালো খেলেছিল। মূলত রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছিল সেই ম্যাচ। ইস্টবেঙ্গলকে হারানোর পর আই লীগের দলটি হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। ৫-০ গোলে জিতেছে Neroca ফুটবল ক্লাব।

ম্যাচের ফল পক্ষে না থাকলেও ভালো খেলেছেন ইউনাইটেড স্পোর্টস। তরুণ ছেলেদের নিয়ে তৈরি করা এই দলের বিরুদ্ধে মাঠে নেমেছিল বিদেশি ও তারকা ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া একাদশ। কলকাতায় পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুতি পর্বে বেশ বেগ পেতে হচ্ছে Neroca ফুটবল ক্লাবকে।