সায়ন সেনগুপ্ত, কলকাতা: নিজেদের পরিকল্পনা অনুযায়ী বহু আগে থেকেই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল দল গুলি। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের দিকে ও সকলের নজর ছিল ব্যাপকভাবে। একটা সময় কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তবে খুব একটা পিছিয়ে ছিল না অভিষেক বচ্চনের চেন্নাইয়িন। পূর্বে একাধিকবার আইএসএল জয় করলেও শেষ কয়েক সিজনে আশানুরূপ পারফরম্যান্স থাকেনি। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
সেক্ষেত্রে ক্লিফোর্ড মিরান্ডার উপরে প্রত্যাশা থাকবে ব্যাপকভাবে। গত কয়েক সপ্তাহ আগেই ভারতীয় তারকা ব্রাইসন ফার্নান্দেজকে দলে টানে ম্যানেজমেন্ট। পূর্বে মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় তারকা। আইএসএলে দলের হয়ে খেলেছিলেন একাধিক ম্যাচ। গোল করার পাশাপাশি করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে কলকাতা ময়দানের এক প্রধান। তবে পরবর্তীতে সেই সম্ভবনা কমে আসছিল অনেকটাই। পরবর্তীতে জানা গিয়েছিল যে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসিকে নিয়ে যথেষ্ট আগ্রহী তিনি। সেটাই হয় শেষ অব্দি।
কিন্তু সেখানেই শেষ নয় এবার বেঙ্গালুরু এফসি থেকে এক রাইট ব্যাককে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে চেন্নাইয়িন। তিনি নামগ্যাল ভুটিয়া। গত আইএসএলে দলের হয়ে খেলেছিলেন মাত্র ছয়টি ম্যাচ। যার মধ্যে একটি গোল ও ছিল বছর ছাব্বিশের এই ফুটবলারে। তবে এবার নতুন চ্যালেঞ্জ। দক্ষিণের এই দলে নিয়মিত ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য সিকিমের এই ফুটবলারের।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





