Rehenesh T P: রেহেনেশকে সাইন করিয়ে চমক দিল মুম্বাই সিটি এফসি

দল বদলের বাজারে এবার বড়সড় চমক দিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আসন্ন নতুন ফুটবল সিজেনের জন্য এবার তারা সাইন করাল ভারতীয় গোলরক্ষক টি পি রেহেনেশকে ( ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Goalkeeper Rehenesh T P

দল বদলের বাজারে এবার বড়সড় চমক দিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। আসন্ন নতুন ফুটবল সিজেনের জন্য এবার তারা সাইন করাল ভারতীয় গোলরক্ষক টি পি রেহেনেশকে ( Rehenesh T P)। আজ নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইকথা গতবারের আইএসএল জয়ীরা।

মূলত দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করে তুলতেই এবার তাকে সাইন করাল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য,গত ফুটবল সিজেনে খালিদ জামিলের জামশেদপুর এফসির হয়ে দলের তিনকাঠি সামাল দিয়েছিলেন রেহেনেশ। বেশকিছু ক্লিনশিট ও তার ঝুলিতে। কিন্তু গতকাল রাতেই তাকে বিদায় জানায় জামশেদপুর। তারপরেই আজ সামনে আসল নতুন দলে আসার কথা।

   

tp rehenesh

উল্লেখ্য,গত কয়েকদিন আগেই মোহাম্মদ নওয়াজকে রিলিজ করে দিয়েছিল মুম্বাই। পরবর্তীতে তিনি যোগদান করেন ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিতে। মূলত দেবজিত মজুমদারের বদলে তাকে দলে টেনেছে দক্ষিণের সেই ফুটবল ক্লাব। অন্যদিকে,নওয়াজের বিকল্প হিসেবে রেহেনেশকে দলে টানল পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি। বলাবাহুল্য, গত ফুটবল মরশুম শেষ হওয়ার পর থেকেই একের পর এক ফুটবলারদের বিদায় জানাতে শুরু করেছিল মুম্বাই সিটি এফসি।

যা একপ্রকার চমকে দিয়েছিল সমর্থকদের। আসলে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল টুর্নামেন্টের লিগশিল্ড। যারফলে,নতুন সিজনে আর আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নিতে পারবে না মুম্বাই। যা কিছুতেই ভালোভাবে নেয়নি সিটি ম্যানেজমেণ্ট। এই কারণে জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে ভোজটাস সহ অধিনায়ক রাহুল ভেকের মতো ফুটবলারদের ও বিদায় জানায় ম্যানেজমেণ্ট। তার পরিবর্তে একাধিক বদল আসতে শুরু করেছে দলের অন্দরে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google