
সায়ন সেনগুপ্ত, কলকাতা: সুপার কাপের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করলেও পরবর্তীতে ছিটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসিকে। তবে সেই ধাক্কা ভুলে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার টার্গেট ছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। সেইমতো প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। একের পর এক ম্যাচে সহজেই আসতে শুরু করেছিল জয়। মাঝে নর্থইস্ট ইউনাইটেড এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি।
আরও পড়ুন: রোহিতের প্রত্যাবর্তনে ঘুরবে ভাগ্য? প্লে-অফ স্বপ্নে ভরসা মুম্বই ইন্ডিয়ান্সের
এমনকি অনায়াসেই তারা পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে। যারফলে বাকিদের পিছনে ফেলে একটা সময় অনেকটাই এগিয়ে গিয়েছিল মুম্বাই ব্রিগেড। কিন্তু গত গোয়া ম্যাচেই জোড় ধাক্কা খায় রাহুল ভেকেরা। সাহিল টাভোরা এবং মুহম্মদ নামিলদের দাপটের সামনে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, সেই ম্যাচেই প্রথম পয়েন্ট নষ্ট করেছিল মুম্বাই সিটি। তারপর আজ বিকেলে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল দল।
আরও পড়ুন: East Bengal: ওডিশা ম্যাচের আগে কী বললেন অস্কার ব্রুজো?
সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। যারফলে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নামল মুম্বাই ব্রিগেড। অন্যদিকে, সম সংখ্যক ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকল বেঙ্গালুরু এফসি। যারফলে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ থাকবে সার্জিও লোবেরার মোহনবাগান দলের।

