Mohun Bagan SG: মোহন-তরীতে ডুরান্ড-শিল্ড, ট্রেবল হবে?

এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল গড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এশিয়ান টুর্নামেন্টে দল ভালো কিছু করতে না পারলেও দেশের টুর্নামেন্টে আপাতত দাপট দেখিয়েছে দল। ইতিমধ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mohun Bagan SG

এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে দল গড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এশিয়ান টুর্নামেন্টে দল ভালো কিছু করতে না পারলেও দেশের টুর্নামেন্টে আপাতত দাপট দেখিয়েছে দল। ইতিমধ্যে এসেছে দু’টি ট্রফি। রয়েছে তিন নম্বরের সম্ভাবনা।

   

ডুরান্ড কাপ জিতে নতুন মরসুম বরণ করে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ইন্ডিয়ান সুপার লিগের শুরুটাই ভালো করেছিল। আইএসএল-এর সঙ্গে পাল্লা দিয়ে দল নামাতে হচ্ছিল এএফসি কাপের জন্য। এএফসি কাপে দলের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা মতো হয়নি। সেই সঙ্গে আইএসএল-এও খেই হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।

মরসুমের মাঝামাঝি সময় বদল করা হয়েছে কোচ। হুয়ান ফেরান্দোকে সরিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে বাগানের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দল। শিল্ড জয় করার দৌড়ে প্রবলভাবে ঢুকে পরে সুপার জায়ান্ট।

তা-ও চেন্নাইন এফসির কাছে হেরে নিজেদের চাপে ফেলে দিয়েছিল বাগান। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রাথমিক পর্বের অন্তিম ম্যাচ জয় করা ছাড়া অন্য কোনও অপশন দলের কাছে ছিল না। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিতলেই হাতের মুঠোয় শিল্ড। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে পারফর্ম করা কতটা চাপের, যারা মাঠে নেমে খেলে তারাই সবথেকে ভালো বুঝতে পারে। যুবভারতীতে মুম্বই একটা গোল শোধ করার পরেই গ্যালারি জুড়ে নেমে এসেছিল নিস্তব্ধতা। এক গোলের লিড বজায় রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২-১ গোলে এসেছে জয়, সেই সঙ্গে এসেছে শিল্ড। বাকি রইল ইন্ডিয়ান সুপার লিগ খেতাব।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।