মেসির সই করা জার্সি হাতে পেলেন বাগানের তিন ফুটবলার

Investigation Expands to Include Ministers in YuvaBharati Scandal
Investigation Expands to Include Ministers in YuvaBharati Scandal

গত শনিবার গভীর রাতে দ্বিতীয়বারের জন্য কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি একানন। শহরের বুকে আয়োজিত গোট কনসার্টে তাঁর সাথেই ভারত সফরে এসেছিলেন রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ। তাঁদের নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। বলাবাহুল্য, এই তিন তারকাকে স্বাগত জানাতে গত শুক্রবার রাত থেকেই অপেক্ষার প্রহর গুনে কলকাতা বিমানবন্দর সংলগ্ন চত্বরে ভিড় জমাতে দেখা গিয়েছিল বহু ভক্তদের। এমনকি তারকাদের যে পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে ও ঢল নেমেছিল ফুটবলপ্রেমীদের।
তারপর সময় সূচি অনুযায়ী শনিবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল বহু চর্চিত গোট কনসার্ট।

Advertisements

যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ডায়মন্ড হারবার এফসির প্রদর্শনী ম্যাচের পাশাপাশি মেসি সহ বাকি দুই তারকা ফুটবলারদের দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু সেখানেই দেখা দেয় বিপত্তি। বিরাট অর্থ খরচ করে এই অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করে ও নিজেদের মনের মতো করে মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশ। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল তাঁদের মধ্যে। যারফলে পরবর্তীতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায় গোটা স্টেডিয়াম জুড়ে। দর্শক আসন থেকে উড়ে আসতে শুরু করে জলের বোতল। ভাঙচুর করা হয় স্টেডিয়ামের চেয়ার থেকে শুরু করে অনুষ্ঠানের ব্যানার। এমনকি পরবর্তীতে মাঠে ও ঢুকে যান বহু সমর্থক‌।

   

রেহাই পায়নি প্লেয়ার্স লবির শেড। যারফলে বর্তমানে ভগ্নপ্রায় অবস্থা গর্বের যুবভারতী ক্রীড়াঙ্গনের। তবে এসবের মাঝেই নজর কাড়ছেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের তিন তারকা ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস এবং টম অলড্রেড। বেশকিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে আর্জেন্টিনার জার্সি হাতে স্টোরি আপলোড করেন সবুজ-মেরুনের এই তিন তারকা। বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র তথা লিওনেল মেসির সই করা জার্সি নিজেদের হাতে পেয়ে যথেষ্ট খুশি এই তিন বিদেশি ফুটবলার। সেই সাথে গতবারের বিশ্ব জয়ীকে ধন্যবাদ জানাতে ও ভোলেননি সবুজ-মেরুনের এই তিন ভরসাযোগ্য তারকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements