পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা, চোটের কবলে বাগানের এই তারকা

কলকাতা: শেষ তিনটে ম্যাচ একেবারেই সুখকর থাকেনি মোহনবাগান সুপার জায়ান্টের। কান্তিরাভার বুকে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সাথে পয়েন্ট নষ্ট করার পর ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Lalengmawia Ralte

কলকাতা: শেষ তিনটে ম্যাচ একেবারেই সুখকর থাকেনি মোহনবাগান সুপার জায়ান্টের। কান্তিরাভার বুকে শক্তিশালী বেঙ্গালুরু এফসির সাথে পয়েন্ট নষ্ট করার পর ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। তারপর আন্তজার্তিক বিরতির পর গত কয়েকদিন আগে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মোহনবাগান। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে হয়েছিল ওয়েন কোয়েলের জামশেদপুর এফসির সঙ্গে। এগিয়ে থেকেও আটকে গিয়েছিল সেই ম্যাচ।

যারফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে মেরিনার্সদের। সেই ধাক্কা কাটিয়ে আগামী রবিবার অর্থাৎ ১২ই এপ্রিল পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। অন্তত এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন বাগান কোচ সার্জিও লোবেরা‌। বুধবারের ছুটির পর গত বৃহস্পতিবার ফের অনুশীলন শুরু করেছে গতবারের খেতাব জয়ীরা। তবে এবার এই অনুশীলনেই চোট পান দলের তারকা মিডফিল্ডার আপুইয়া।

   

মনে করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ে চোট এসেছে জাতীয় দলের এই ফুটবলারের। যদিও এখনও স্পষ্ট হয়নি গভীরতা। সেক্ষেত্রে আদৌও তিনি কবে নামতে পারবেন সেটাই দেখার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google