সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। গত কয়েকদিন আগেই সামনে এসেছে টুর্নামেন্টের ম্যাচ সূচি। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। পাশাপাশি নয়া মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল দল গুলি। সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে থাকেনি সবুজ-মেরুন ব্রিগেড। জালকোভিচের মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি রাহুল ভেকের মতো ফুটবলারের যোগদানের কথা ও জানিয়েছে দল।
Also Read | এশিয়ার মঞ্চে কঠিন পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল! ১২ অগাস্ট প্রতিপক্ষ কুয়েতের ক্লাব
এছাড়াও আগামী দিনে আরও একাধিক ফুটবলারদের ঘোষণা আশার অপেক্ষায় সকলে। তবে ডুরান্ডের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিল মেরিনার্সরা। নব নিযুক্ত কোচ পানাজিওটিস দিলম্পেরিস এখনও পর্যন্ত না আসলেও যুব দলের কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে বাগান ব্রিগেড। নয়া ফুটবলার রাহুল ভেকে থেকে শুরু করে দলের অন্যান্য অধিকাংশ ফুটবলাররাই উপস্থিত ছিলেন দলের অনুশীলনে। সাহাল আব্দুল সামাদ না থাকলেও শীঘ্রই যোগ দেবেন দলের অনুশীলনে। গত বছর পর্যন্ত বেঙ্গালুরু এফসির জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স থাকলেও এবার বাগান শিবিরে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার।
Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
এদিন মূলত সিনিয়র ফুটবলারদের পাশাপাশি জুনিয়র দলের ও একাধিক খেলোয়াড়দের দেখা যায় অনুশীলনে। পাশাপাশি আজ ফিজিওর সঙ্গে আলোচনায় দেখা যায় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার আপুইয়াকে। এদিন মূলত দৌড়ের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি পাসিং ফুটবলেই বিশেষ নজর দিতে দেখা যায় দলের ফুটবলারদের।





