Mohun Bagan : মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোহনবাগান কর্তা

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের কর্তা দেবাশীষ দত্ত। সোমবার তিনি এবং ক্লাবের সদ্য নির্বাচিত সহ সভাপতি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের কর্তা দেবাশীষ দত্ত। সোমবার তিনি এবং ক্লাবের সদ্য নির্বাচিত সহ সভাপতি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে।

মোহনবাগান সহ সভাপতি এবং সভাপতি পদ নির্বাচনকে কেন্দ্র করে এমনতিতেই নানান সমীকরণ ঘুরপাক খাচ্ছে কলকাতা ময়দানে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘটনায় জল্পনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

   

বাগানের সভাপতি পদ এখনও খালি রয়েছে। এই আসনে কে বসবেন সেই নিয়ে আলোচনা অধিক। একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্বের নাম নিয়ে চলছে কানাঘুষো। কান পাতলেন শোনা যাচ্ছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার নামও ।

দেবাশীষ দত্ত নির্বাচিত হওয়ার পর মোহনবাগান ফ্যান বেসের একটা বড় অংশ রিমুভ এটিকে স্লোগান আরও চড়িয়েছে। আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। বাগান সচিব জানিয়েছিলেন তিনি বিষয়টি দেখছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google