আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বাগান অধিনায়কের

বৃহস্পতিবার দুপুরে বিরাট দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) সাক্ষী থেকেছে দেশবাসী। এদিন দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল ইংল্যান্ডগামী A| ...

By Sayan Sengupta

Published:

Follow Us
captain Subhasish Bose

বৃহস্পতিবার দুপুরে বিরাট দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) সাক্ষী থেকেছে দেশবাসী। এদিন দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল ইংল্যান্ডগামী A| 171 বিমানটি। প্রথমদিকে সমস্ত কিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে পরিস্থিতি। পাইলটের মে-ডে কল করার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি বিদেশগামী এই উড়ো জাহাজটির সঙ্গে। তারপরেই ঘটে যায় বিরাট বিপত্তি। আচমকাই ভেঙে পড়ে সেখানকার মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে। যারফলে সেখানেই প্রান হারাতে হয় বিমানে থাকা যাত্রী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের পাশাপাশি সেই হোস্টেলের একাধিক পড়ুয়াদের।

সেইসাথে গুরুতর জখম হন বহু মানুষ। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য। চলতি বছরের এমন ভয়াবহ দুর্ঘটনা চমকে দিয়েছে সকলকে‌। সেই নিয়ে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব। এবার আমেদাবাদের এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করলেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু। ঘন্টাখানেক আগেই নিজের সোশ্যাল সাইটে জাতীয় দলের এই ডিফেন্ডার লেখেন, ” আজ আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

   

এছাড়াও কিছু সময় আগে এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করা হয় ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে। যেখানে এই গোটা ঘটনা নিয়ে শোক প্রকাশের পাশাপাশি উদ্ধার কার্যে খুঁজে পাওয়া ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা ও করা হয় ময়দানের এই প্রধানের তরফে। সেইসাথে নিহত ব্যক্তিদের পরিবার বর্গের প্রতি সমবেদনা ও জানানো হয় লাল-হলুদের তরফে। এমন দুর্ঘটনা রীতিমতো শিউড়ে তুলছে গোটা দেশের মানুষদের। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ও এই বিমান ঘটনা নিয়ে শোক প্রকাশ করা হয়।

এছাড়াও এদিন প্রো-হকি লিগে আর্জেন্টিনার সঙ্গে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। যেখানে ম্যাচ শুরু হওয়ার আগে শোক প্রকাশ করতে দেখা যায় দুই দলের খেলোয়াড়দের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google