৯ জনের বেঙ্গালুরুকে ১ গোল দেওয়ার পর কামিন্স বললেন ‘আমরা পারফেক্ট নই’

মোহনবাগান করার সুপার জায়ান্ট (Mohun Bagan SG) জিতল বটে কিন্তু মন ভরল না। আরও গোল করার মতো সুযোগ ছিল দলের সামনে। নয়জনে খেলছিল বেঙ্গালুরু ফুটবল ক্লাব। তাদের বিরুদ্ধে ...

By Rana Das

Published:

Follow Us
Jason Cummings

মোহনবাগান করার সুপার জায়ান্ট (Mohun Bagan SG) জিতল বটে কিন্তু মন ভরল না। আরও গোল করার মতো সুযোগ ছিল দলের সামনে। নয়জনে খেলছিল বেঙ্গালুরু ফুটবল ক্লাব। তাদের বিরুদ্ধে বাগান জিতল ১-০ ব্যবধানে। পুরো পয়েন্ট পেলেও মাত্র এক গোল দেখতে পেয়ে কিছুটা হতাশ বাগান সমর্থকরা।

ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। মিডিয়ার সঙ্গে কথা বলেছেন জেসন কামিন্স। দল জেতায় স্বভাবতই তিনি খুশি। তার বাড়ানো বল থেকে জয়সূচক গোলটি করেছেন হুগো বুমোস। নিজের এবং দলের কাজ সম্পন্ন করার পর খুশি জেসন।

   

পুরো পয়েন্ট পাওয়ার পর খুশি হলেও ফোকাস বজায় রাখছে চাইছেন বাগানের হাই প্রোফাইল বিদেশি ফরোয়ার্ড। সামনে AFC কাপের ম্যাচ। তার আগে নিজেদের মনোবল ধরে রাখতে চাইছেন তিনি। আগামী ২ অক্টোবর মেজিয়ার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসন কামিন্স বলেছেন, “অবশ্যই পুরো পুয়েন্ট পেয়ে আমরা খুশি। আগামী ম্যাচের জন্য এই জয় আমাদের আত্মবিশ্বাস যোগাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। ছেলেরা ভালো খেলছে, তবে উন্নতির জায়গা সব ক্ষেত্রেই রয়েছে। আমরা হয়তো ফর্মে আছি কিন্তু পারফেক্ট নই।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google