ঘরের মাঠে হতশ্রী পারফরম্যান্স মহামেডানের, টানা ৫ ম্যাচে হার সাদা কালো ব্রিগেডের

ঘরের মাঠে ফের নতজানু সাদা কালো ব্রিগেড। যুবভারতীতে বেঙ্গালুরু এসে হারিয়ে দিয়ে চলে গেল (Mohammedan Sporting)। পর পর ৫ ম্যাচে হারের মুখ দেখতে হল মহামেডানকে। প্রতি ম্যাচে হতশ্রী ...

By Sudipta Biswas

Published:

Follow Us
mohammedan-sporting-five-match-losing-streak-bengaluru-fc

ঘরের মাঠে ফের নতজানু সাদা কালো ব্রিগেড। যুবভারতীতে বেঙ্গালুরু এসে হারিয়ে দিয়ে চলে গেল (Mohammedan Sporting)। পর পর ৫ ম্যাচে হারের মুখ দেখতে হল মহামেডানকে। প্রতি ম্যাচে হতশ্রী পারফরম্যান্স। সেই দামাল মহামেডান কোথায় যেন হারিয়ে গিয়েছে। কলকাতা ময়দানের তিন প্রধান। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান। কিন্তু বর্তমানে খেলার নিরিখে যেন হাড্ডাহাড্ডি টক্কর থেকে ছিটকে গিয়েছে সাদা কালো ব্রিগেড। ২-১ ব্যবধানে হেরে যায় মহামেডান।

ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল বেঙ্গালুরুর। ফলস্বরূপ ২২ মিনিটের মাথায় রিয়ান উইলিয়ামসের গোল। নিজের অসামান্য দক্ষতায় সাদা কালো ব্রিগেডের জাল কাঁপান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু। এরপর বেশ কয়েকবার আক্রমণে যায় মহামেডান। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ৪১ মিনিট নাগাদ মোহনবাগানের প্রাক্তনী আশিক কুরিয়ানের গোলে আরও ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে বেঙ্গালুরু।

   

এয়ারস্ট্রাইকে এবার মৃত্যু হল তেহরান পুলিশ প্রধান আব্বাস আলি

দ্বিতীয়ার্ধ শুরু হতেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মহামেডান। ৫১ মিনিটে বেঙ্গালুরুর রক্ষণ ভেঙে মহিতশ রয় গোল করে ব্যবধান কমান। এরপর দুই দলের মধ্যে শুরু হয় তুল্যমূল্য লড়াই। বেশ কয়েকবার বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে বিপাকে ফেলে দেয় মহামেডান। কিন্তু আর গোল করতে পারেনি কোনও দলই। বাকি চার ম্যাচের তুলনায় বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বেশ চনমনে দেখায় সাদা কালো ব্রিগেডকে। যদিও হার স্বীকার করতে হয়। স্কোরলাইন ২-১।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google