lISL – চ্যাম্পিয়ন দলকে হারিয়ে বড় অঘটন ঘটাল মহামেডান

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চ্যাম্পিয়ন দল। তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। এক প্রকার অপ্রত্যাশিতভাবে চেন্নাইয়িন ফুটবল ক্লাবকে হারিয়ে দিল মহামেডান। ম্যাচের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) চ্যাম্পিয়ন দল। তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। এক প্রকার অপ্রত্যাশিতভাবে চেন্নাইয়িন ফুটবল ক্লাবকে হারিয়ে দিল মহামেডান।

ম্যাচের শুরুর থেকে এগিয়ে গিয়েছিল চেন্নাইয়িন। পিটারের গোলে সাদা কালো ব্রিগেডের বিরুদ্ধে স্কোরলাইন হয়ে গিয়েছিল ১-০। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে মহামেডান। দক্ষিণ ভারতীয় দলটির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াতে শুরু করে মহামেডান। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেয়ে গিয়েছিল একটি ফ্রি কিক। সেখান থেকে গোল। সমতায় ফেরে মহামেডান। বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ঢুকে যায় চেন্নাইয়িনের জালে।

   

এদিন ম্যাচের শুরু থেকে চেন্নাইয়িনের প্রথম একাদশে ছিলেন সজল বাগ, রহিম আলি, দেবজিত ঘোষরা। চেনা মাঠেও বিশেষ কিছু করতে পারেননি তারা। যদিও একাধিক সেভ করেছেন দেবজিত।

দ্বিতীয়ার্ধে সাতটি পরিবর্তন করেছিলেন চেন্নাইয়িন কোচ। মাঠে নামানো হয়েছিল মনোতোষ চাকলাদারকে। এই নিয়ে নতুন মরসুম শুরু হওয়ার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলল নীল জার্সিধারী দল। ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হয়েছে দলের নতুন ফুটবলারদের।

৭৫ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় মহামেডান। দারুণ আক্রমণ তুলে এনেছিল তারা। প্রথম প্রচেষ্টায় বল রুখে দিয়েছিলেন বাংলার দেবজিত। বল ফিরে আসার সময় সুযোগ কাজে লাগায় মহামেডান। হেডে গোল করে দলকে জয় উপহার দেন প্রীতম।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google