IPL 2026: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ আইপিএলে, বিদেশী ক্রিকেটারদের নিয়ে সংশয়

কয়েকদিন পরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম (IPL 2026) সংস্করণ। ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে।…

middle-east-war-impact-IPL 2026-foreign-players

কয়েকদিন পরই ঢাকে কাঠি পড়বে আইপিএলের। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম (IPL 2026) সংস্করণ। ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। আগামী ১২ মার্চ পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়তে চলেছে কোটি টাকার লিগে। আইপিএলে বিদেশী ক্রিকেটারদের নিয়ে পাওয়া সংশয়।

দিনে দিনে আরও জোরালো হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তেল উৎপাদন ও সংশোধন কেন্দ্রগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর প্রভাব পড়ছে গোটা বিশ্বে। জ্বালানির দাম থেকে বিমানভাড়া – সবই আকাশছোঁয়া। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশ পথ বন্ধ রয়েছে। দুবাই, দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে এখনও স্বাভাবিক হয়নি। এর ফলে আইপিএলের শুরুর দিকে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই নিয়ে বেশ চিন্তায় পড়েছে আইপিএলের দলগুলি।

   

শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আইপিএল পিছিয়ে দেওয়া হতে পারে। এখন সময়ই সমস্ত কিছুর উত্তর দেবে। উল্লেখ্য, অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন আইপিএলের ২ টি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে।