রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা, প্রাইভেট জেটে মাদ্রিদ উড়ে গেলেন রোনাল্ডো

সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যে ত্রিমুখী যুদ্ধ শুরু (Middle East Crisis) হয়েছে। ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল, আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত করে ইরানও। যুদ্ধের আঁচ পড়েছে…

cristiano-ronaldo-leaves-saudi-for-madrid

সোহিনী পোড়েল, কলকাতা: মধ্যপ্রাচ্যে ত্রিমুখী যুদ্ধ শুরু (Middle East Crisis) হয়েছে। ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল, আমেরিকা। পাল্টা প্রত্যাঘাত করে ইরানও। যুদ্ধের আঁচ পড়েছে পশ্চিম এশিয়ার ১৪ টি দেশের ওপর। তালিকায় রয়েছে বাহারিন, মিশর, ইরান, ইরাক, ইজরায়েল, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা উপত্যকা, জর্ডন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। মঙ্গলবার ভোরে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরান। এরপরই নিজের বিলাসবহুল প্রাইভেট জেটে করে সৌদি আরব ছাড়েন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উড়ে যান স্পেনের রাজধানী মাদ্রিদে।

রিয়াধে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। জোরালো বিস্ফোরণের পরই আগুন ধরে যায় গোটা ভবনে। হামলার কথা স্বীকার করে নিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই নিরাপত্তার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছেন বিদেশী নাগরিকরা। এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে সৌদি আরব ছাড়ার সিদ্ধান্ত নেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সোমবার রাত ৮ টার সময় সৌদি থেকে নিজের প্রাইভেট জেটে করে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেন পর্তুগিজ তারকা। স্পেনের স্থানীয় সময় অনুযায়ী রাত ১ টা নাগাদ মাদ্রিদে পৌঁছন তিনি।

Advertisements

২০২৪ সালে বোম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ জেট কেনেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যার মূল্য ৬১ মিলিয়ন পাউন্ড। প্রাইভেট জেটটিতে ১৫ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে। টেবিল ও সোফা সহ একটি বসার জায়গা রয়েছে প্রাইভেট জেটটির মধ্যে। CR7 ব্র্যান্ডের লোগো দিয়ে কাস্টমাইজ করা হয়েছে প্রাইভেট জেটটি।