মেসির ভারত সফর প্রসঙ্গে কী বললেন এই ভারতীয় ডিফেন্ডার?

Gaurav Bora Doubtful for Mohammedan SC Crucial Match Against Punjab FC

গত বুধবার থেকেই থেকেই মেসি ফিভারে (Messi India Tour) জর্জরিত ছিল ভারতবর্ষ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গোট কনসার্ট। তবে ঘোর‌। দীর্ঘ অপেক্ষার পর আগের সপ্তাহের শনিবার রাতে কলকাতায় পা রেখেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন বিশ্ব ফুটবলের আরও দুই তারকা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তাঁদের উপস্থিতিতে উত্তেজনার পারদ চড়েছিল শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে। রাত থেকেই অপেক্ষার প্রহর গুনে কলকাতা বিমানবন্দর সংলগ্ন চত্বরে ভিড় জমাতে দেখা গিয়েছিল বহু ভক্তদের। তারপর সময় সূচি অনুযায়ী গত শনিবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল বহুল চর্চিত গোট কনসার্ট। প্রর্দশনী ম্যাচের পাশাপাশি মেসি সহ বাকি দুই তারকা ফুটবলারদের দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু সেখানেই দেখা গিয়েছিল বিপত্তি।

Advertisements

বিরাট অর্থ খরচ করে এই অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করে ও নিজেদের মনের মতো করে মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশ। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল সকলের মধ্যে। যারফলে পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায় গোটা স্টেডিয়াম জুড়ে। দর্শক আসন থেকে উড়ে আসতে শুরু করে জলের বোতল। ভাঙচুর করা হয় স্টেডিয়ামের চেয়ার থেকে শুরু করে অনুষ্ঠানের ব্যানার। এমনকি পরবর্তীতে মাঠে ও ঢুকে গিয়েছিলেন বহু সমর্থক‌।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের আগেই স্টেডিয়াম থেকে বের করে আনা হয়েছিল হয় মেসি সহ বাকি দুই তারকা ফুটবলারকে।
সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেদিন সন্ধ্যায় হায়দরাবাদে গোট কনসার্টকে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে দেখা গিয়েছিল আধিকারিকদের। সমগ্র অনুষ্ঠানটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে নজর ছিল ব্যাপকভাবে।

   

তারপর রবিবার দেশের বানিজ্য নগরী তথা মুম্বাইতে ও দেখা গিয়েছিল সেই ছবি। যেখানে প্রথম থেকেই যথেষ্ট সুষ্ঠভাবে পরিচালিত হতে শুরু করেছিল গোটা অনুষ্ঠান। যেখানে প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রী থেকে শুরু রাহুল ভেকে সহ চিংলেসানা সিংদের। পরবর্তীতে মাঠে এসেছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র শচীন টেন্ডুলকার। তাঁকে ও স্বাগত জানিয়েছিলেন মেসি সহ রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজ। পরবর্তীতে দেশের রাজধানী অর্থাৎ দিল্লিতে ও যথেষ্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে গোট কনসার্ট।

পরবর্তীতে জামনগরে আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল মেসিদের। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে ব্যাপকভাবে। এসবের মাঝেই ভারতীয় ফুটবল পরিস্থিতির কথা উল্লেখ করে নিজেদের মতো করে মতামত ব্যাক্ত করতে দেখা গিয়েছে একাধিক ফুটবলারদের। এবার সেই প্রসঙ্গে কাউকে সরাসরি আক্রমণ না করে বরং দেশের ফুটবল পরিস্থিতি বুঝিয়ে দিলেন গৌরব বোরা। বর্তমানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন এই অসমীয়া ডিফেন্ডার। নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ‘ কারো ৩ দিনের ট্যুরের বাজেট কারো দেশের ৩ বছরের ফুটবল লীগ পরিচালনার সমান। অগ্রাধিকার?’ যা রীতিমতো নজর কেড়েছে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements