ক্লাগেনফুর্টে দাপিয়ে খেলছেন মহামেডানের এই প্রাক্তন তারকা

গতবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল সকলের। শুরুটা যথেষ্ট নজরকাড়া থাকলেও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে শেষ পর্যন্ত ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Marc Andre Schmerbock

গতবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল সকলের। শুরুটা যথেষ্ট নজরকাড়া থাকলেও ধীরে ধীরে ছন্দ হারাতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে শেষ পর্যন্ত তলানিতে থেকেই ইন্ডিয়ান সুপার লিগ শেষ করতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। পাশাপাশি দলের ফরোয়ার্ড লাইনের উপর ভরসা থাকলেও পরবর্তীতে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। যারফলে প্রথম লেগের মাঝামাঝি সময় থেকেই কার্যত ছন্দপতন হতে শুরু করেছিল রেড রোডের এই ফুটবল ক্লাবের। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।

স্বাভাবিকভাবেই নয়া সিজনে দলের মধ্যে যে একাধিক বদল আসবে সেই আভাস মিলতে শুরু করেছিল ব্যাপকভাবে। তাঁর উপর গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছিল ফিফার ব্যানের খাঁড়া। স্বাভাবিকভাবেই ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল দলের অন্দরে। তবে সময়ের সাথে সাথে ক্রমশ নিয়ন্ত্রনে আসতে শুরু করে পরিস্থিতি। অন্যদিকে, গত মরসুমের পর সাদা-কালো ব্রিগেড থেকে রিলিজ নিয়েছিলেন মার্ক আন্দ্রে শ্মেরবক। শোনা যাচ্ছিল পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে হয়তো আইএসএলের অন্য কোনও ক্লাবে যোগদান করবেন এই ফুটবলার। কিন্তু সেটা হয়নি।

   

পরবর্তীতে ফিরে যান নিজের দেশে। সেখানেই যোগদান করেন এসকে অস্ট্রিয়া ক্লাগেনফুর্টে। বর্তমানে এই দেশের দ্বিতীয় ডিভিশন লিগে চুটিয়ে খেলছেন বছর একত্রিশের এই সেন্টার ফরোয়ার্ড। ইতিমধ্যেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় ১৫টি ম্যাচ‌‌। যার মধ্যে এখনও পর্যন্ত তিনটি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের। তবে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কাড়ছেন তিনি। উল্লেখ্য, গত কয়েক ম্যাচে পয়েন্ট নষ্ট করার সুবাদে ইতিমধ্যেই লিগ টেবিলের নবম স্থানে নেমে এসেছে তাঁর ফুটবল ক্লাব।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম চ্যালেঞ্জ এখন সকলের। এক্ষেত্রে আন্দ্রে শ্মেরবকের উপর ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের‌।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google