HomeSports Newsম্যাচের সেরা বরুন ফাঁস করলেন রহস্য

ম্যাচের সেরা বরুন ফাঁস করলেন রহস্য

ম্যাচ সেরা হয়েও পুরোপুরি তৃপ্ত নন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। বুধবার ক্রিকেটের নন্দনকঙ্কানন দুটি সেরা পারফর্ম্যান্স ছিল দুই ভিন্ন খেলোয়াড়ের। একজন বোলার, অন্যজন ব্যাটসম্যান । অভিষেক শর্মা (Abhishekh Sharma) নিজের ব্যাটিংয়ে মোটামুটি খুশি হলেও বরুণ চক্রবর্তী তিন উইকেট নিয়েও নিজেকে পুরোপুরি তৃপ্ত মনে করছেন না।

ইংল্যান্ডের তিন শীর্ষ ব্যাটসম্যান—জস বাটলার, হ্যারি ব্রুক, এবং লিয়াম লিভিংস্টোন—তিনজনকেই আউট করে ২৩ রান খরচে দুর্দান্ত বোলিং করেন বরুণ। তাই ম্যাচ সেরা হিসেবে তাঁর নির্বাচন হওয়া ছিল একেবারে স্বাভাবিক।

   

পুরস্কার বিতরণী মঞ্চে বরুণ বলেন, “আইপিএলে এমন পিচ দেখে আমরা অভ্যস্ত। পেসারদের জন্য এই ধরনের পিচে বেশি সাহায্য থাকে। তবে আমি যে বোলিং করি তাতে এই পিচেও উইকেট পাওয়া সম্ভব।”

যদিও বাটলারকে আউট করা খুব সহজ ছিল না। বরুণ স্বীকার করে বলেছেন, “ভাগ্য ভালো যে জসের উইকেট নিতে পেরেছি। তবে আমি মনে করি আরও পরিশ্রম করতে হবে। নিজেকে দশে সাতের বেশি দিতে পারছি না।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Team India (@indiancricketteam)

অন্যদিকে ইডেন জয়ের ক্ষেত্রে অভিষেক শর্মারও ছিল গুরুত্বপূর্ণ অবদান। যুবরাজ সিংয়ের ছাত্র তিনি। বাংলাদেশ সিরিজে খারাপ পারফর্মেন্সের পর এদিন রানে ফিরে এসেছেন।

ম্যাচ শেষে তিনি বলেন, “কোচ আর অধিনায়কের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ছিল। যখন আমি পারফর্ম করছিলাম না তখন তারা আমাকে বলেছিল যে নিজের খেলাটা খেলতে। আমি সেটাই চেষ্টা করি।”

নিজের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পেছনে সানরাইজার্স হায়দরাবাদের বড় ভূমিকা রাখেন তিনি। সেখানে তিনি প্রথমবার স্বাধীনভাবে ব্যাটিং শুরু করেন।

তিনি আরও যোগ করে বলেন, “যুবি পাজি এবং ব্রায়ান লারার কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছি। তারা সব সময় আমাকে বলতেন নিজের খেলাটা খেলতে।”

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News