Kolkata Derby: ৩ মে নয়, কবে মুখোমুখি হচ্ছে মোহন-ইস্ট?

Kolkata Derby between Mohun Bagan vs East Bengal in IFA Shiled Final

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের সূচি প্রকাশের পর থেকেই সকলের নজর ছিল কলকাতা ডার্বির (Kolkata Derby) দিকে। শুধু আইএসএল নয় যে কোনও ক্লাব টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ নজর কাড়ে সকলের। বাড়তি উন্মাদনা যুক্ত করে সে টুর্নামেন্টে। এক্ষেত্রে পুরনো সূচি অনুসারে আগামী ৩রা সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গত মার্চের মাঝামাঝি সময় নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোট ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই সূচি অনুসারে ডার্বি হওয়া নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক অনিশ্চয়তা।

বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ, তদন্তে তারেকের ক্রীড়ামন্ত্রক

এক্ষেত্রে ৩রা মে ডার্বির দিনক্ষণ থাকলেও তার পরের দিন অর্থাৎ ৪ঠা মে রয়েছে ফল প্রকাশ। যা নিয়ে সরগরম গোটা রাজ্য। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের দিনক্ষণে যে বদল আসবে সেই ইঙ্গিত মিলেছিল আগে থেকেই। অবশেষে আজ চূড়ান্ত হয়ে গেল নতুন দিনক্ষণ। নয়া ঘোষণা অনুযায়ী পূর্ব পরিকল্পিত তারিখের থেকে ম্যাচ আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল। সেই অনুসারে আগামী ১৭ই মে হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও একেবারেই অপরিবর্তিত রয়েছে ম্যাচের সময়। অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটা থেকেই শুরু হবে দেশে প্রথম ডিভিশন ফুটবল লিগের এই হাইভোল্টেজ ম্যাচ।

   

জল্পনার অবসান, রাহানেই অধিনায়ক, ঘোষণা কেকেআরের

ক্লাবের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি। তবে শুধুমাত্র এই একটি ম্যাচ নয়। পিছিয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইন্টার কাশী ও ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির খেলা।