এই আফ্রিকান ডিফেন্ডারকে দলে টেনে নিল কেরালা ব্লাস্টার্স

এবার সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো খেলোয়ারদের প্রস্তুত করেছিলেন কোচ ডেভিড কাতলা। এক্ষেত্রে তাঁর পছন্দকে গুরুত্ব দিয়েই খেলোয়াড়দের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
oumar bah football

এবার সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেইমতো খেলোয়ারদের প্রস্তুত করেছিলেন কোচ ডেভিড কাতলা। এক্ষেত্রে তাঁর পছন্দকে গুরুত্ব দিয়েই খেলোয়াড়দের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও থেকেছিল চমক। তাঁদের নিয়েই এবার চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো যথেষ্ট প্রভাবের সাথে টুর্নামেন্ট শুরু করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচে তাঁরা পরাজিত করেছিল আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেডকে।

যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। সেই ধারা বজায় রেখেই পরবর্তীতে গোয়ার বুকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল আইএসএলের এই দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টুর্নামেন্টের নবাগত ফুটবল ক্লাব স্পোর্টিং ক্লাব দিল্লি। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। অনেকেই মনে করেছিল যে এবার হয়তো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে কেরালা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের আত্মঘাতী গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। এবার আসন্ন ইন্ডিয়ান সুপার লিগকে পাখির কোচ করছেন কোচ।

   

তবে গত বছরের শেষের দিক থেকেই ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল এই লিগ। যারফলে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর রেখেই একে একে দল ছাড়তে শুরু করেছিলেন বিদেশি ফুটবলাররা‌। স্বাভাবিকভাবেই যা হতাশ করছিল সমর্থকদের। তবে নতুন বিদেশি ফুটবলারদের যে দলে টানা হবে তা নিশ্চিত ছিল আগে থেকেই। সেইমতো গত কয়েকদিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন উমর বাহ। শুক্রবার গভীর রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়েছে ম্যানেজমেন্ট। স্পেনের একাধিক ক্লাবে ফুটবল খেলেছেন এই তারকা।

পাশাপাশি ভারতের এই ফুটবল ক্লাবে যোগদানের পূর্বে ইউই ভিলাসার দে মার-এর হয়ে খেলেছিলেন এই সেন্টার ব্যাক। তবে এবার নতুন চ্যালেঞ্জ। মনে করা হচ্ছে খুব শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবেন বিদেশি ফুটবলার। তাঁকে দলে পাওয়ার প্রসঙ্গে সিইও অভীক চ্যাটার্জি বলেন, ‘আমরা সিজনের জন্য আমাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার সাথে সাথেই উমর আসায় দলের রক্ষণভাগ প্রশস্ত হল। আমরা তাঁকে কেরালা ব্লাস্টার্সে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং আমরা শীঘ্রই তাঁকে দলের সাথে পাওয়ার জন্য মুখিয়ে আছি।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google