এবার দিল্লির কাছে হার ওয়েস্টউডের কেরালার

খারাপ সময় কিছুতেই কাটছে না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করে চলেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সুপার কাপের হতাশার পর দেশের প্রথম ডিভিশন ...

By Sayan Sengupta

Published:

Follow Us
kerala-blasters-loss-delhi-isl-poor-form-continues-sporting-club-delhi

খারাপ সময় কিছুতেই কাটছে না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করে চলেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সুপার কাপের হতাশার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও ধাক্কা খেতে হচ্ছে বারংবার। এখনও পর্যন্ত দল খেলেছে মোট ৭টি ম্যাচ। যার মধ্যে মাত্র ১ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে কেরালা। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১৩ নম্বরে রয়েছে আইএসএলের এই দল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ভিবিন মোহাননরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টমাস টর্চজের স্পোটিং ক্লাব দিল্লি। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে দিল্লি দল। এদিন গোল পেয়েছেন যথাক্রমে মহম্মদ আইমেন এবং মাতিজা বাবোভিচ। বলাবাহুল্য, আজ টুর্নামেন্টের প্রথম জয় পেল দিল্লি ফুটবল দল। যা কিছুটা হলেও খুশি করেছে সকলকে। এদিন নয়া কোচের তত্ত্বাবধানে দাপুটে ফুটবল খেলার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।

   

প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মহম্মদ আইমেন। প্রথমার্ধের শেষে সেই একটিমাত্র গোলের ব্যবধানেই এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স ফুটবল দল। দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরানোর পরিকল্পনা ছিল মাতিয়া হার্নান্দেজদের। সেইমতো আক্রমণাত্মক ফুটবল খেললেও কাজের কাজ কিছুই হয়নি। বারংবার আটকে যেতে হয়েছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। অপরদিকে সুযোগ বুঝেই কেরালার রক্ষণে ফাটল ধরিয়ে ঢুকে পড়েছিলেন দিল্লির ফুটবলাররা। এমন পরিস্থিতিতে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আইবান। তারপর ম্যাচের একেবারে শেষ লগ্নে অতিরিক্ত সময়ের শেষে দ্বিতীয় গোল হজম করে আইএসএলের এই ফুটবল ক্লাব।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google