কেরালা ব্লাস্টার্সের কাছে হার ওডিশার, বাড়তি সুবিধা লাল-হলুদের?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কেরালা ব্লাস্টার্সের কাছে এবার জোর ধাক্কা খেল ওডিশা এফসি। সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যেখানে…

kerala-blasters-beat-odisha-fc-east-bengal-playoff-advantage-isl

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কেরালা ব্লাস্টার্সের কাছে এবার জোর ধাক্কা খেল ওডিশা এফসি। সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল অ্যাশলি ওয়েস্টউডের কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময়ের শেষে ১-২ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয়েছে থেক্কাথারা পুরুষোত্তমের দল। এদিন কেরালা দলের হয়ে গোল করেন যথাক্রমে ভিক্টর বার্তোমিউ এবং মাতিয়াস হার্নান্দেজ। অন্যদিকে, ওডিশার হয়ে ব্যবধান কমান রহিম আলি। যদিও শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সিরিজ হারলেও নতুন মাইল ফলক ছুঁলেন হরমনপ্রীত কৌর

এদিন এর্নাকুলমে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল কেরালা। তাছাড়া গত ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল দলের মধ্যে। যারফলে ম্যাচের প্রথম কোয়ার্টারেই আসে গোল। ১২ মিনিটের মাথায় গোল করে যান ভিক্টর। তা শেষ পর্যন্ত আটকাতে পারেননি অমরিন্দর সিংকে। যদিও সমতায় ফিরতে বেশি সময় লাগেনি। ২৭ মিনিটে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন রহিম আলি।‌ যারফলে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় প্রথমার্ধ।

আরও পড়ুন: ফিফার বিশেষ তালিকায় ভারত, মেয়েদের ফুটবলে বিশ্বমঞ্চে বড় স্বীকৃতি

তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পুনরায় গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কেরালাকে। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও অতিরিক্ত সময়ের ৪ মিনিটের মধ্যেই বল গোলে ঠেলে যান মাতিয়াস। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি একবারের সুপার কাপ জয়ীরা। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় আসে কেরালার‌। আগামী ২৮শে এপ্রিল পরবর্তী ম্যাচে নামবে ওডিশা। ফতোরদা স্টেডিয়ামে খেলতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিরুদ্ধে। তার আগে পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও চাপে থাকবে ওডিশা।