বেনালি জানালেন কোন উপায়ে হারিয়েছেন মহামেডানকে

লড়াই করেও ঘরে এল না কোনও পয়েন্ট। পরাজয় বরণ করেই ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। ৯৪ মিনিটে করা গোলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
NorthEast United FC head coach Juan Pedro Benali

লড়াই করেও ঘরে এল না কোনও পয়েন্ট। পরাজয় বরণ করেই ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। ৯৪ মিনিটে করা গোলে মহমেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (North East United FC)। খেলা শেষ নর্থ ইস্ট কোচ (Juan Pedro Benali) জানিয়েছেন কোন উপায়ে ব্ল্যাক প্যান্থারদের ঘায়েল করেছে তার ছেলেরা।

   

পয়েন্ট উপহার দিতে আসিনি: মহামেডান কোচ

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ বেনালি বলেছেন, ‘ভাল খেলে তিন পয়েন্ট লাভ করলে ভাল লাগে বৈকি। প্রথমার্ধে আমরা বল পায়ে খুব একটা ছন্দে ছিলাম না। কিছু ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে ফেলছিলাম… ম্যাচ রিডিং আমাদের ভাল হচ্ছিল না।তবে রক্ষণভাগে আমরা খুব, খুব ভাল ছিলাম। মহামেডান স্পোর্টিং ক্লাব প্রায় কোনও সুযোগই তৈরি করতে পারেনি।’

এরপর বেনালি বলেছেন, “কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা বল পায়ে ইতিবাচক মনোভাব দেখাতে পেরেছি। আরও সুযোগ তৈরি করেছিলাম। কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন এনেছিলাম। এ ধরনের ম্যাচ আশা করেছিলাম। আশা করেছিলাম মহামেডান এসসি এভাবে খেলবে, লড়াই করবে, দৌড়াবে। এটা স্বাভাবিক। কেউ ভেবে থাকেন যে মহামেডান এসসি এভাবে খেলবে না এবং লড়াই করবে না, তাহলে সে ভুল করছে। সাবধান, ওরা আরও চমক দিতে পারে।’

৩ ক্রিকেটারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI!

‘মহামেডান এসসি ভাল ফুটবল খেলেছে। তারা খেলাটি খুব ভালভাবে প্রস্তুত করেছে। তারা নিজেদের সমর্থকদের সামনে মাঠে নেমেছিল। আমাদের বারোটি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। খেলোয়াড়দের ধৈর্য ধরতে বলেছিলাম। গোল আসবে এবং ঠিক সেটাই হয়েছে’, বলেছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google