ইস্টবেঙ্গলে যোগদান করে কি বললেন জেরি?

দিন তেরোর অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে অনিশ্চয়তা থাকলেও অবশেষে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
jerry-mawia-joins-east-bengal-reaction-isl

দিন তেরোর অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান সুপার লিগ। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। গত বছরের মাঝামাঝি সময় পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজন ঘিরে অনিশ্চয়তা থাকলেও অবশেষে নতুন বছরের শুরুতেই টুর্নামেন্টে আয়োজনের কথা ঘোষণা করে দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকলকে। তবে এবার পরিস্থিতির প্রেক্ষিতে বদলেছে টুর্নামেন্টের ফরম্যাট। এবার কার্যত সুইস মডেলে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন লিগ।‌

খসড়া সূচি অনুযায়ী আগামী ১৬ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেড। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দল। তবে এই টুর্নামেন্ট শুরু করার আগে দল যে বেশকিছু ফুটবলারদের যোগদান করার কথা ঘোষণা করবে সেকথা জানা ছিল সকলের। সেটাই হল এবার। অবশেষে আজ বেশকিছু আগে এক ভারতীয় ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিয়েছে মশাল ব্রিগেড।

   

তিনি জেরি মাউইয়া।‌ পূর্বে ওডিশা এফসির হয়ে খেলেছেন এই মিজো উইঙ্গার। গত ২০২২- ২০২৩ মরসুমে এই দলের হয়েই জিতেছেন সুপার কাপ। তবে পরবর্তীতে তাঁকে রিলিজ করে দেয় জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব। শোনা যাচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে এবার কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গেই হয়তো যুক্ত হবেন জেরি। সেটাই হয়ে গেল। আজ একটি অভিনব ভিডিওর মধ্যে দিয়ে তাঁকে স্বাগত জানাল দেশের এই ঐতিহাসিক ফুটবল ক্লাব। এবার লাল-হলুদ জার্সিতে নতুন চ্যালেঞ্জ এই তারকার। ১৭ নম্বর জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার।

এই নয়া দলে যোগ দিয়ে তিনি বলেন, ‘ ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি। মিজোরাম থেকে আসা আমি সবসময় আমার আদর্শ হিসেবে ইস্টবেঙ্গলের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। এখন যেহেতু আমি আইকনিক লাল-হলুদ জার্সি পরার সুযোগ পেয়েছি, তাই ক্লাবটিকে আইএসএল জিততে সাহায্য করার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু করব। জয় ইস্টবেঙ্গল।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google