ISL: কবে মোহন-ইস্টের মুখোমুখি হতে চলেছে মহামেডান?

আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ।  গতবার লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ঘরে তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সুবাদে এবার…

mohammedan sc

আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ।  গতবার লিগ শিল্ডের পাশাপাশি লিগ কাপ ঘরে তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সুবাদে এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে চলেছে সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে থাকতে চলেছে কেরালা ব্লাস্টার্স। এখন এই ম্যাচের দিকেই বিশেষ নজর রয়েছে মেরিনার্সদের। অপরদিকে, একটি দিনের ব্যবধানে টুর্নামেন্ট শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে থাকতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড। একইভাবে ১৫ই ফেব্রুয়ারি ওয়েন কোয়েলের জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

উল্লেখ্য, গত মরসুমে দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সিজন শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। যদিও শেষ পর্যন্ত তা বজায় থাকেনি। তাই তলানিতে থেকেই শেষ হয়েছিল মরসুম। সেই হতাশা কাটিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু কবে দুই প্রধানের বিপক্ষে খেলতে নামবে সাদা-কালো ব্রিগেড। অস্থায়ী সূচি অনুযায়ী আগামী ২৮শে ফেব্রুয়ারি গতবারের চ্যাম্পিয়ন তথা মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে ব্ল্যাক প্যান্থার্সরা।

   

তারপর আগামী ২১ মার্চ ময়দানের আরেক প্রধান তথা পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে হতে পারে মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। তবে গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে কিশোর ভারতী স্টেডিয়ামে হয়তো নিজেদের আইএসএলের হোম ম্যাচ গুলি খেলতে পারে সাদা-কালো ব্রিগেড। তবে সেই সম্ভবনা কম। অস্থায়ী সূচি অনুযায়ী মনে করা হচ্ছে যে জামশেদপুরের জে আরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের একাধিক ম্যাচ খেলতে পারে মহামেডান দল।