প্রথমার্ধ শেষে গোলশূন্য ডার্বি, সুযোগ নষ্ট বিপিন-অ্যান্টনদের

যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির (ISL Derby) প্রথমার্ধ গোলশূন্য। অ্যান্টন সোজবার্গ ও বিপিন সিং সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ।

By Sayan Sengupta

Published:

Follow Us
isl-derby-half-time-mohun-bagan-east-bengal-goalless

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে নেমেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। হবে মাত্র শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত বজায় রয়েছে গোলশূন্য ফলাফল। এদিন শুরু থেকেই যথেষ্ট ঝাঁঝালো ফুটবলের মধ্য দিয়ে ম্যাচ শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষের মিডফিল্ডারদের টেক্কা দিয়ে অনায়াসেই রক্ষণভাগে হানা দিতে দেখা গিয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। প্রভসুখান সিং গিলের নৈপুণ্যে সাক্ষাৎ গোল হজম রোধ করে ইস্টবেঙ্গল ফুটবল দল।

তারপর ১৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ। বাগান রক্ষণে হানা দিয়ে গোলের সুযোগ তৈরি করেছিলেন ড্যানিশ ফুটবলার অ্যান্টন সোজবার্গ। কিন্তু বারে লেগে ফিরে আসে সেই বল। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের। তারপর ২২ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন বিপিন সিং। কিন্তু বিশাল কাইথ থেকে শুরু করে বাগানের অন্যান্য ফুটবলারদের টেক্কা দিলে ও গোল করতে পারেননি। বরং টম অলড্রেডের তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর ৩৬ মিনিটের মাথায় সাহাল আব্দুল সামাদ দুরন্ত শট নিলেও সেটা গোলে থাকেনি।

   

এক মিনিটের ব্যবধানে ফের সুযোগ পেয়েছিলেন অ্যান্টন। কিন্তু এবার ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ফলাফল।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google