IPL2026-এ নজর কাড়ছে সেরা পাঁচ তরুণ ক্রিকেটার তালিকা

আজকের দিনে শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা প্রকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর…

ipl-2026-top-5-young-cricketers-rising-stars-list

আজকের দিনে শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা প্রকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে আইপিএল (IPL2026) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইপিএল-এর সেরা ৫ তরুণ ক্রিকেটারদের তালিকা :

বৈভব সূর্যবংশী (১৪ বছর): অনূর্ধ্ব-১৯ পর্যায়ে রেকর্ড গড়া পারফরম্যান্স এবং বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। রাজস্থান রয়্যালস তাঁকে ১.১০ কোটি টাকায় কিনেছে। আইপিএল ২০২৫-এ ৭ ম্যাচে সেঞ্চুরিসহ ২৫২ রান করেন।

Advertisements

আয়ুষ মাত্রে (১৮ বছর): একজন আক্রমণাত্মক টপ-অর্ডার ব্যাটার, যার স্ট্রাইক রেট বেশ ভালো। চেন্নাই সুপার কিংস এই তরুণ ব্যাটারকে কিনেছে ৩০ লক্ষ টাকায়। ২০২৫ আইপিএল-এ আয়ুষ ৭ ম্যাচে ২৪০ রান করেছিল। যেখানে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৯৪।

সাহিল পারিখ (১৮ বছর): একজন সম্ভাবনাময় বাঁ-হাতি ওপেনার। তাঁকে দিল্লি ক্যাপিটালস ৩০ লক্ষ টাকায় নিয়েছে।

সাতভিক দেশওয়াল (১৮ বছর): তাঁর ব্যাটিং দক্ষতার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে।

বিহান মালহোত্রা (১৮ বছর): রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃক দলে নেওয়া এক তরুণ প্রতিভা। আরসিবি তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছে। এছাড়া বিহান ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিল।

তরুণ খেলোয়াড়দের বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার যেমন সুযোগ করে দেয়, তেমন অর্থনৈতিকভাবেও তরুণদের উৎসাহিত করে। আইপিএল তরুণ ক্রিকেটারদের জন্য একটি স্বপ্নপূরণের মঞ্চ।