ঈশান কিষানদের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া চেন্নাই

April 18, Kolkata: আজ (১৮ এপ্রিল) আইপিএল ২০২৬-এর ২৭ তম ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ipl-2026-srh-vs-csk-match-preview-hyderabad-chennai

April 18, Kolkata: আজ (১৮ এপ্রিল) আইপিএল ২০২৬-এর ২৭ তম ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান জানাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

হায়দ্রাবাদ ও চেন্নাই উভয় দলই বর্তমানে ভালো পজিশনে নেই। দুই দলই গত পাঁচটা ম্যাচের মধ্যে দুটি করে ম্যাচ জিতেছে এবং তিনটি করে ম্যাচ হেরেছে। উভয় দলের ঝুড়িতেই রয়েছে মাত্র ৪ পয়েন্ট। কিন্তু নেট রান রেট ভালো থাকায় পঞ্চম স্থানে রয়েছে হায়দ্রাবাদ এবং অষ্টম স্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে।

   

হায়দ্রাবাদের ব্যাটিং বিভাগে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন ভরসা যোগাবেন। কারণ তাঁরা ধারাবাহিকভাবে রান তুলে যাচ্ছেন। দুর্বল শুধু বোলিং বিভাগ। তবে গত ম্যাচে অভিষেক ঘটে প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেনের। ডেবিউ ম্যাচেই চারটি করে উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন তাঁরা। তাঁদের উপর ভরসা করতেই পারে ঈশান কিষান।

উল্টোদিকে এ মরসুমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে হলুদ শিবির। রান আসছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। আয়ুষ মাত্রে ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিংও ভরসাযোগ্য। তাছাড়া নূর আহমেদ হায়দ্রাবাদ ব্যাটারদের জন্য বড়সড় হুমকি। তাই বলা যায় একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সমর্থকরা।

আইপিএলে এখনো পর্যন্ত বাইশবার বাইশগজে মুখোমুখি হয়েছে চেন্নাই ও হায়দ্রাবাদ। এর মধ্যে পনেরো বার জিতেছে চেন্নাই সুপার কিংস এবং সাতবার সফল হায়দ্রাবাদ। পিচের কথা বললে, এই মাঠ ব্যাটিং বান্ধব। তবে ভ্যারিয়েশন ব্যবহার করে বোলাররাও সুবিধা পেতে পারে।

সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ:
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, সলিল আরোরা, অনিকেত ভার্মা, শিবাং কুমার, হর্ষ দুবে, প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: সাকিব হুসেন।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুশ মাত্রে, ডিওয়াল্ড ব্রেভিস, সরফরাজ খান, শিবম দুবে, জেমি ওভারটন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, মুকেশ চৌধুরী।
ইমপ্যাক্ট প্লেয়ার: আকিল হোসেইন।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google