
কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) প্রথম থেকেই হোঁচট খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই পরাজিত হতে হয়েছে রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তারপর সানরাইজার্স হায়দরাবাদ। টানা দুইটি ম্যাচে পয়েন্ট খুইয়ে বর্তমানে যথেষ্ট চাপে শাহরুখ খানের কেকেআর। প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। এই পরিস্থিতিতে আজ সপ্তাহের প্রথম দিনেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা। এই ম্যাচ জিতে নিজেদের ফর্ম ফেরানোর চ্যালেঞ্জ অজিঙ্ক রাহানেদের। সেইমতো আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর।
আরও পড়ুন: Kolkata Derby: টাইসনের গোলে ডার্বি জয় মোহনবাগানের, ফাইনাল রাউন্ডে সবুজ-মেরুন
শুরুটা খুব একটা খারাপ না থাকলেও ম্যাচের চতুর্থ ওভারের শুরুতেই বাঁধ সাধে বৃষ্টি। যারফলে বাধ্য হয়েই ঢেকে ফেলতে হয় ইডেনের সবুজ গালিচা। একে একে প্যাভিলিয়নে ফিরে আসতে হয় সকল ক্রিকেটারদের। বৃষ্টির আগে মোট বল গড়িয়েছে মাত্র সাড়ে তিন ওভার। যার মধ্যে ২৫ রান সংগ্রহ করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। তাও আবার দুই উইকেটের বিনিময়ে। সাজঘরে ফেরত গিয়েছেন ক্যামেরন গ্ৰিন ও ফিন অ্যালেন। দুই ব্যাটার মিলে তুলতে পেরেছেন মাত্র ১০ রান। এখনও পর্যন্ত নট আউট রয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং রঘুবংশী। তবে ক্রিসে কতটা সুবিধা করতে পারেন এই দুই ক্রিকেটার সেটাই দেখার।
আরও পড়ুন: Asian Boxing: এশিয়ান বক্সিংয়ে ভারতের দাপট, পুরুষ বিভাগে ৬টি পদক নিশ্চিত
তবে এমন তুমুল বৃষ্টির জেরে কমতে পারে ওভার সংখ্যা। সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন আম্পায়ার। না হলে খারাপ আবহাওয়ার জেরে বাতিল করা হতে পারে এই ম্যাচ।

