সাসপেন্ড হলেন কেকেআর-এর পেস বোলার

চুক্তি হয়েছিল পাকিস্তান সুপার লিগে। সেই চুক্তি থাকাকালীনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চলে আসেন ব্লেসিং মুজারাবানি। নিয়মভঙ্গের পরিণাম তাই এবার সাসপেনশন। আইপিএ-এর পাশাপাশি পাকিস্তানে চলছে…

Blessing Muzarabani

চুক্তি হয়েছিল পাকিস্তান সুপার লিগে। সেই চুক্তি থাকাকালীনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে চলে আসেন ব্লেসিং মুজারাবানি। নিয়মভঙ্গের পরিণাম তাই এবার সাসপেনশন।

আইপিএ-এর পাশাপাশি পাকিস্তানে চলছে পিএসএল।
ইসলামাবাদ ইউনাইটেড রিপ্লেসমেন্ট হিসেবে জিম্বাবোয়ের পেসার মুজারাবানিকে নিয়েছিল। সেই চুক্তি ছেড়ে তিনি খেলতে এসেছেন কলকাতার হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এই ঘটনা সামনে আসতেই দু’বছরের জন্য তাঁকে সাসপেন্ড করেছে পিএসএল। ভবিষ্যতে আর কোনো খেলোয়াড় যাতে এই ভুল না করে তাই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল।

Advertisements

ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলে সাড়া ফেলে দিয়েছেন এই পেসার। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একা হাতে ৪টি উইকেট নেন এই পেসার। দলের অবস্থা খারাপ হলেও তাঁর পারফর্ম্যান্স সকলের নজর কাড়ছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তাঁকে দলে নিয়েছিল কলকাতা ফ্র্যাঞ্চাইজি।