‘মমতা ১ লা বৈশাখ পালন করেন না!’ ভবানীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু

কোলকাতা: বিধানসভা নির্বাচনের আর দেরি নেই। (Suvendu Adhikari)তাই নন্দীগ্রাম এবং ভবানীপুর জুড়ে প্রত্যেকদিনের মতোই জনসংযোগে রয়েছেন শুভেন্দু অধিকারী। নবর্ষের দিন ভবানীপুরে পা রেখেই তিনি মন্তব্য…

suvendu-adhikari-mamata-banerjee-poila-boishakh-remark

কোলকাতা: বিধানসভা নির্বাচনের আর দেরি নেই। (Suvendu Adhikari)তাই নন্দীগ্রাম এবং ভবানীপুর জুড়ে প্রত্যেকদিনের মতোই জনসংযোগে রয়েছেন শুভেন্দু অধিকারী। নবর্ষের দিন ভবানীপুরে পা রেখেই তিনি মন্তব্য করেন, বাঙালিরা আজ সবাই নববর্ষ পালন করছে কিন্তু মমতা বন্দোপাধ্যায়কে দেখুন উনি হয়তো এসব পালন করেন না। আজকের দিনেও খোদ মুখ্যমন্ত্রীর ঘরের মাঠে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে শুভেন্দু বলেন তৃণমূল বাংলা বিরোধী।

   

মানুষ তৈরী আছে এবার সমস্ত ভোট পদ্মফুলেই পড়তে চলেছে। তিনি আরও বলেন বাংলার মানুষ দেখতে পাচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের আইপ্যাক এখন ইডি দফতরে এবং প্রতীক জৈনকে আরও আগে আটক করা উচিত ছিল। যদিও অতীতে একাধিকবার শুভেন্দু বলেছেন যে আইপ্যাক কয়লা দুর্নীতিতে যুক্ত এবং হাওয়ালার মাধ্যমে টাকা তুলে গোয়ার নির্বাচনে ব্যবহার করা হয়েছে। শুভেন্দুর এই বক্তব্যে ভবানীপুরের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে।

আরও দেখুনঃ সাসপেন্ড হলেন কেকেআর-এর পেস বোলার

তিনি বলেন, “বিধানসভা নির্বাচনের আর দেরি নেই। বাংলার মানুষ এবার পরিবর্তন চায়। তৃণমূলের আমলে চাকরি নেই, শিল্প নেই, উন্নয়নের নামে শুধু লুটপাট চলছে। আজ পয়লা বৈশাখ। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব সবকিছুকে এরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। কিন্তু সত্যিকারের বাঙালি উৎসবের দিনে তাদের কোনো উৎসাহ দেখা যায় না।” শুভেন্দু অধিকারী আরও বলেন, “জনগণ তৈরি আছে। এবার বাংলার ভোট পদ্মফুলে যাবে।

তৃণমূলের দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি সবকিছুর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে।” তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গাতেই জোরদার জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনছেন, আশ্বাস দিচ্ছেন। তবে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্যের চরম কটাক্ষ করা হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব বলেছেন এইভাবে মমতার ঘরের মাঠে দাঁড়িয়ে তাকে অপমান করা এবং বেলাগাম মন্তব্য নিন্দনীয়। তারা বলেছে একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে আক্রমণ করা যায় না তা সংবিধান বিরুদ্ধ কিন্তু তবুও বিজেপি নেতারা ব্যাক্তিগত আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না।