Indian Football: বিক্রম প্রতাপের গোল, তাজিকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আজ তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নেমেছে ভারত (Indian Football)। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্লু-টাইগার্স। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
vikram-pratap-singh-goal-india-lead-vs-tajikistan

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আজ তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নেমেছে ভারত (Indian Football)। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্লু-টাইগার্স। গোল পেয়েছেন বিক্রম প্রতাপ সিং। ফারুক চৌধুরীর ভাসানো বল প্রতিপক্ষের গোলরক্ষকের হাত ফসকে গেলে সুযোগ বুঝেই বল গোলে ঠেলে যান বিক্রম। যারফলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ও সেই ধারা বজায় রেখেই ব্যবধান বাড়ানোর পরিকল্পনা থাকবে খালিদ জামিলের ছেলেদের।

বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই প্রথম ফ্রেন্ডলি ম্যাচে নেমেছিল এই দুই দল। যেখানে হতশ্রী পারফরম্যান্স ছিল ভারতের। যারফলে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল দুই গোলের ব্যবধানে। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর টার্গেট ছিল সকলের। তাই প্রথম থেকেই যথেষ্ট সাবধানতার সাথে ম্যাচ শুরু করেছিল সন্দেশ ঝিঙ্গানরা। জমাট বাঁধানো রক্ষণ রেখেই আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল ব্লু-টাইগার্সদের। তারপর দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় ফ্রি-কিক নেন ফারুক চৌধুরী। প্রতিপক্ষের গোলরক্ষক সেটি আটকানোর চেষ্টা করলেও সেটা তালুবন্দি করা সম্ভব হয়নি।

   

সেই সুযোগেই গোল করে যান বিক্রম। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সকলের। প্রথমার্ধের ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। কিন্তু বদলায়নি ফলাফল। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। তবে এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে ফলাফল।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google