রাত পোহালেই দল ঘোষণা বিশ্বকাপের, বাদ পড়ছেন কারা? রইল ১৫ সদস্যের দল

শনিবারই প্রকাশ্যে আসতে চলেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগেই জানিয়ে দিয়েছে, মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে দুপুর দেড়টা নাগাদ ...

By Subhasish Ghosh

Published:

Updated:

Follow Us
indian-cricket-team-t20-world-cup-2026-possib-squad

শনিবারই প্রকাশ্যে আসতে চলেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগেই জানিয়ে দিয়েছে, মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে দুপুর দেড়টা নাগাদ জাতীয় নির্বাচক কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সেই বৈঠক ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে উত্তেজনা তুঙ্গে।

সবুজ সংকেত মিলল আইএসএলের! বিরাট সিদ্ধান্ত নিল ক্লাব জোট, নেই ইস্টবেঙ্গল

   

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচকদের কাছে দল প্রায় চূড়ান্ত। এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সব ঠিকঠাক থাকলে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় দল। সহ–অধিনায়কের দায়িত্বে থাকতে পারেন শুভমন গিল।

সম্ভাব্য ১৫ সদস্যের দলে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। এই দল দেখে স্পষ্ট, অভিজ্ঞতার সঙ্গে তরুণদের উপরেও ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা।

রিজার্ভ তালিকায় থাকতে পারেন প্রসিধ কৃষ্ণা, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, শাহবাজ আহমেদ, নীতীশ কুমার রেড্ডি ও রিয়ান পরাগ। প্রয়োজনে এদের মধ্যে কাউকে মূল দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিশেষ নজর রয়েছে জসপ্রীত বুমরাহর ফিটনেস ব্যবস্থাপনায়। প্রতিবেদনে দাবি, বিশ্বকাপে একেবারে তরতাজা বুমরাকে পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। প্রায় নিশ্চিত, কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে বুমরাকে খেলানো হবে না। তবে টি–টোয়েন্টি সিরিজে তাঁকে দেখা যেতে পারে, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ। তার আগে ১১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। তিনটি একদিনের ও পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ।

শনিবারের বৈঠকে শুধু বিশ্বকাপের দল নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই সিরিজের দলও ঘোষণা করা হবে। ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ শুক্রবার শেষ হওয়ায় জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরও নির্বাচনী বৈঠকে উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও থাকবেন সেই বৈঠকে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে কথা বলবেন সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। সব মিলিয়ে শনিবারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা—কে পাচ্ছেন বিশ্বকাপের টিকিট, আর কারা থাকছেন অপেক্ষার তালিকায়, সেটাই এখন দেখার।

Subhasish Ghosh

[email protected]

Follow on Google