India vs Estonia Football : এস্তোনিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচে জিতল ভারত

বুধবার তুর্কি মহিলা কাপে এস্তোনিয়ার (India vs Estonia Football) কাছে ৪-৩ গোলের লড়াকু জয় তুলে নিয়েছে ভারত। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল খেলা। বিরতির পর আরও হাড্ডাহাড্ডি হয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বুধবার তুর্কি মহিলা কাপে এস্তোনিয়ার (India vs Estonia Football) কাছে ৪-৩ গোলের লড়াকু জয় তুলে নিয়েছে ভারত। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল খেলা। বিরতির পর আরও হাড্ডাহাড্ডি হয়ে উঠেছিল ম্যাচ।

চাওবা দেবী তত্ত্বাবধানে থাকা টিম ইন্ডিয়া আজ ইতিহাস তৈরি করেছে। কারণ, ভারতীয় সিনিয়র মহিলা দল এর আগে কখনও অফিসিয়াল আউটিংয়ে উয়েফা কনফেডারেশনের কোনও দলকে পরাজিত করতে পারেনি। এর আগে তিনবার বেলারুশ, ইউক্রেন ও রোমানিয়ার বিপক্ষে খেলেছিল ভারত।

   

তুরস্কের আলানিয়ার গোল্ড সিটি স্পোর্টস কমপ্লেক্সে খেলা ব্লু টাইগ্রেসরা ১৭ মিনিটে মনীষা কল্যাণের (Manisha Kalyan) গোলে লিড পেয়ে গিয়েছিল। ৩২ মিনিটে লিসেট তাম্মিকের গোলে এস্তোনিয়া সমতা ফেরানোর পর ইন্দুমতি কাথিরেসান (৬২’), পিয়ারি জাক্সা (৭৯’) ও মনীষা (৮১’) গোল করে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন ভারতকে।

ভ্লাদা কুবাসোভা (৮৮’) ও মারি লিস লিলেমের (৯০’) গোলে সমতা ফেরানোর শেষ চেষ্টা করে এস্তোনিয়া। তবে ভারতীয় ডিফেন্স ম্যাচের শেষ মিনিট পর্যন্ত নিজেদের বাঁধন শক্ত রেখেছিল।

ভারতের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি হংকংয়ের বিরুদ্ধে। চার দলের রাউন্ড রবিন লীগের অপর দল কসোভো।

ভারত: শ্রেয়া হুদা (গোলরক্ষক); ডালিমা ছিব্বর, শিলকি হেমাম, আশালতা দেবী, সঞ্জু; ইন্দুমতি কাথিরেসান (সঙ্গীতা বাসফোর ৯০+২’), কার্তিকা আঙ্গামুথু (গ্রেস ডাংমেই ৭৪’), অঞ্জু তামাং; সৌম্যা গুগুলথ (সন্ধিয়া রঙ্গনাথন ৮৫’), পিয়ারি জাক্সা, মনীষা কল্যাণ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google