ইংরেজদের কাবু করতে প্রস্তুত টিম ইন্ডিয়া

দীর্ঘ ২০০ বছর ধরে ভারতে শাসন করেছে ইংরেজরা। অবশেষে স্বাধীনতা পায় ভারত। (T20 World Cup)এরপর আবার ক্রিকেটে দাপট দেখাতে শুরু করে ইংল্যান্ড। সেই ব্রিটিশদের বিরুদ্ধে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
india-vs-england-t20-world-cup-semifinal

দীর্ঘ ২০০ বছর ধরে ভারতে শাসন করেছে ইংরেজরা। অবশেষে স্বাধীনতা পায় ভারত। (T20 World Cup)এরপর আবার ক্রিকেটে দাপট দেখাতে শুরু করে ইংল্যান্ড। সেই ব্রিটিশদের বিরুদ্ধে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামছে। ইংরেজদের কাবু করতে সবরকমের ফন্দি করে ফেলেছে সূর্যরা। যদিও এক ইঞ্জি জায়গা ছাড়তে রাজি নয় ইংল্যান্ড। তারাও নিজেদের সবটা দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দল ম্যাচে দাপট দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

অভিষেক শর্মার অফ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। একেবারেই হতশ্রী পারফরম্যান্স তাঁর। শুধু তাই নয়, অধিনায়ক সূর্যকুমার যাদবকেও চেনা ছন্দে দেখা যাচ্ছে না। এ সবের মধ্যে গত ম্যাচে সঞ্জু স্যামসনের ৯৭ রানের অপরাজিত ইনিংস স্বস্তি দিচ্ছে ভারতকে। বোলাররাও মোটের ওপর ফর্মে রয়েছে। এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৩ বার সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংরেজদের কাছে হেরে যায় ভারত। ২০২৪ সালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল টিম ইন্ডিয়া।

   

আরও দেখুনঃ ভারতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি ইরানি রাষ্ট্রদূতের

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে এখনও পর্যন্ত ২৯ টি ম্যাচে। এর মধ্যে ভারত জিতেছে ১৭ টি এবং ইংল্যান্ড ১২ টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে। ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়। তবে নিয়ম অনুযায়ী ম্যাচের ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০টায় টস হবে। এই দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা ভারত-ইংল্যান্ড ম্যাচ।

ভারতের সম্ভাব্য একাদশ –
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ –
ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেটেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, রিহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.