দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় ভারত, Billie Jean King Cup-এ দারুণ সাফল্য

Billie Jean King Cup ২০২৬-এ দারুণ লড়াইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিল ভারতীয় মহিলা টেনিস দল।কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ানে…

billie-jean-king-cup Ankita Raina

Billie Jean King Cup ২০২৬-এ দারুণ লড়াইয়ের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিল ভারতীয় মহিলা টেনিস দল।কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ানে নিজেদের জায়গা ধরে রাখল ভারত। এই জয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভারত প্রতিযোগিতায় তৃতীয় স্থান নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। শুরুতে সুযোগ তৈরি করেও অঙ্কিতা রায়না কঠোর লড়াই করে বেক দায়েনের কাছে ১–৬, ৭–৫, ৩–৬ সেটে হেরে যান। এরপর চাপের মুখে জ্বলে উঠে বৈষ্ণবী আদকার ৭–৬, ৭–৬ গেমে পার্ক সোহিউনকে হারিয়ে সমতায় ফেরান।

Advertisements

অবশেষে স্নায়ুচাপপূর্ণ চূড়ান্ত নির্ণায়ক ম্যাচে, অভিজ্ঞ জুটি অঙ্কিতা রায়না ও রুতুজা ভোসলে আধিপত্য বিস্তার করেন। অভিজ্ঞ এই দুই খেলোয়াড় বেক দায়েওন ও লি ইউনহেকে ৬-২, ৬-২ গেমে পরাজিত করে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ভারতের জয় নিশ্চিত হয়।

তবে দক্ষিণ কোরিয়াও সহজে হার মানেনি। তাদের খেলোয়াড়রা প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছেন এবং বেশ কয়েকটি ম্যাচে ভারতকে চাপেও ফেলেছিলেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দলের সংযম এবং কৌশলী খেলা ভারতকে এগিয়ে দেয়।
এই জয়ের ফলে ভারত এশিয়া/ওশেনিয়া গ্রুপ ওয়ানে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। যা দেশের মহিলা টেনিসের অগ্রগতির জন্য এক বড় সাফল্য।