অবশেষে দেশে ফিরলেন ক্যারিবিয়ান ও প্রোটিয়ারা, বিবৃতি জারি ICC-এর

প্রায় ২ সপ্তাহ ধরে অব্যাহত পশ্চিম এশিয়ার যুদ্ধের দাবানল। দিনে দিনে আরও জোরালো হচ্ছে যুদ্ধ। সদর সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ,…

icc-statement-west-indies-south-africa-players-return-home-after-war-disruption

প্রায় ২ সপ্তাহ ধরে অব্যাহত পশ্চিম এশিয়ার যুদ্ধের দাবানল। দিনে দিনে আরও জোরালো হচ্ছে যুদ্ধ। সদর সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তবুও মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভারতে আটকে থাকতে হয় ৩ দেশের ক্রিকেটারদের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ক্যারিবিয়ান ও প্রোটিয়ারা। এই বিষয়ে বিবৃতি জারি করে জানিয়েছে আইসিসি (ICC)।

চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে ফিরে গিয়েছিলেন ৯ জন ক্যারিবিয়ান ক্রিকেটার। যদিও ১৬ জন ফিরতে পারেননি। এবারও তারাও ফিরে গিয়েছেন নিজের দেশে। আইসিসির তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, “গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ সদস্য এবং ক্যারিবিয়ান দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনও ক্রিকেটার আটকে নেই। সকলে ফিরে গিয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।“

   

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে নতজানু হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এরপর থেকে ভারতে আটকে থাকে ৩ দেশের ক্রিকেটাররা। নিজেদের শেষ ম্যাচ ইডেনে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। সেমিতে হেরে মুম্বইতে আটকে পড়ে ইংরেজরা। গত শনিবার মুম্বই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এবার বাকি দুই দেশের ক্রিকেটাররাও বাড়ি ফিরলেন।