যুদ্ধের আবহে সোনা-রুপোর দামে পতন

কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে৷ চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ার সূচক BSE Sensex এবং Nifty 50…

entral-banks-gold-buying-drops-80-percent-will-gold-price-fall

কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারে৷ চলতি সপ্তাহে দেশের প্রধান শেয়ার সূচক BSE Sensex এবং Nifty 50 বড় পতনের মুখোমুখি হয়েছে৷ শুক্রবারও সেই পতনের ধারা অব্যাহত রয়েছে৷ শুক্রবার কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম (Gold and Silver) কমেছে৷ বিশেষ করে রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে৷ প্রতি কেজি রুপোর দাম কমেছে প্রায় ১১,২৫০ টাকা৷

সোনার বাজারেও বড় পতন লক্ষ্য করা গিয়েছে৷ ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ২,২৫০ টাকা৷ ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ২,১০০ টাকা৷ প্রতি কেজি রুপোর দাম কমেছে ১১ হাজার ২৫০ টাকা৷

   

শুক্রবার কলকাতায় সোনার দাম:

পাকা সোনা বার (২৪ ক্যারাট): প্রতি ১০ গ্রাম ১,৫৮,২৫০ টাকা

পাকা সোনা বার (খুচরো): প্রতি ১০ গ্রাম ১,৫৯,০৫০ টাকা

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকা

রুপোর দাম

রুপো (খুচরো): প্রতি কেজি ২,৫৮,৫৫০ টাকা

এছাড়াও গয়না কিনলে আলাদা করে দিতে হয় মেকিং চার্জ বা গয়না তৈরির মজুরি৷ এই মজুরি নির্দিষ্ট নয় এবং প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকান অনুযায়ী তা আলাদা হতে পারে৷