I leauge 2022: জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে সোমবার শ্রীনিডি ডেকানের মুখোমুখি হতে চলেছে মহামেডান

এবারের আইলিগের (I leauge 2022) শুরু থেকেই দারুণ ছন্দে আছে মহামেডান।টানা দুই ম‍্যাচে জয়লাভ করে সোমবার নৈহাটি’তে শ্রীনিডি ডেকানের মুখোমুখি হতে চলেছে সাদা কালো ব্রিগেড।লক্ষ‍্যে জয়ের হ‍্যাটট্রিক। সাদা ...

By Rana Das

Published:

Follow Us
Mohammedan

এবারের আইলিগের (I leauge 2022) শুরু থেকেই দারুণ ছন্দে আছে মহামেডান।টানা দুই ম‍্যাচে জয়লাভ করে সোমবার নৈহাটি’তে শ্রীনিডি ডেকানের মুখোমুখি হতে চলেছে সাদা কালো ব্রিগেড।লক্ষ‍্যে জয়ের হ‍্যাটট্রিক।

সাদা কালো কোচ’ চেরিনশভ’কে ম‍্যাচের খেলতে নামার আগের দিন সাক্ষাৎকারে বলেছেন, ” শ্রীনিডি এখনও অবধি লিগে দুটো ম‍্যাচ খেলেছে।তারমধ‍্যে জয়লাভ করেছে শেষ ম‍্যাচে।ওদের দলে বেশ কিছু উন্নত মানের ফুটবলার আছে,আছে অভিজ্ঞতা’ও।আমি ওদের প্রত‍্যোকের সম্পর্কে বিশ্লেষণ আমার ফুটবলার’দের সামনে তুলে ধরবো।আমাদের বর্তমানে ফোকাস আমাদের খেলার উপর।”

   

ইতিমধ্যে আইলিগে ৩ গোল করে ফেলেছে মার্কাস জোসেফ,আগামী ম‍্যাচ গুলোতে’ও এমন ভাবেই দলের পাশে দাড়াতে চান তিনি ।তিনি বলেন, ” এইমুহুর্তে দারুণ খুশি আমি ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে গোল করে।আমার লক্ষ‍্যে লিগে টপ স্কোরার হওয়া,তবে সবার আগে ক্লাব আমার কাছে,ব‍্যাক্তিগত গোল তো আসবে ,যাবে কিন্তু যখন তোমার টিম জয়লাভ করবে তখন সেই বিষয়টা তোমায় আলাদা আনন্দ দেবে ।”

টানা দুই ম‍্যাচ জিতে চনমনে মেজাজে থাকলেও সোমবার দুপুরে খেলা থাকায় খানিকটা চিন্তিত সাদা কালো কোচ, তার বক্তব্য,”ইতিমধ্যে আমরা দুটো ম‍্যাচের মধ্যে দুটোতেই জিতেছি।এক একটা করে ম‍্যাচ’কে ফোকাস ক‍রে এগোতে চাই আমরা।দুপুর দুটোর সময় খেলা এটাই সবচেয়ে চিন্তার কারণ হয়ে উঠেছে।তবে ম‍্যাচে আমরা পুরোপুরি আমাদের পরিকল্পনা’র উপর ফোকাস রেখে খেলবো,আমি আত্মবিশ্বাসী জয়ের বিষয়।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google